Ajker Patrika

হরিরামপুরে গৃহবধূর ‘আত্মহত্যা’

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৯: ১৯
হরিরামপুরে গৃহবধূর ‘আত্মহত্যা’

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে রোকসানা বেগম (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার চালা ইউনিয়নের গোয়ালনগর গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। 

রোকসানা বেগম ওই গ্রামের রজ্জব আলীর স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য আজকের পত্রিকাকে বলেন, ‘রোকসানা গোপনে অন্য এক ছেলের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন। বিষয়টি তাঁর স্বামী জানতে পেরে শ্বশুরবাড়িতে জানান। এরপর রোকসানার ভাই মো. রফিকুল ইসলাম বোনকে শাসন করে মোবাইল ফোনটি নিয়ে নেন। এতে রাগে-ক্ষোভে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানতে পেরেছি।’ 

রোকসানার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত