রাজধানীর নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার সময়ে এ ঘটনা ঘটে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আলামীন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, সাড়ে ৬টার সময়ে মোটরসাইকেল করে একাধিক লোক পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর আলামীন বলেন, ‘চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে রয়েছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।’

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে