
রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)।
গতকাল সোমবার (৭ জুলাই) ভোররাত পৌনে ৬টায় শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রলপাম্পের সামনে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গতকাল ভোররাত পৌনে ৬টায় জুরাইন সালাহ উদ্দিন পেট্রলপাম্পের সামনে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫-৩০ জন লোক সরকারবিরোধী মিছিল করতে থাকেন। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অন্যরা দৌড়ে পালিয়ে যান।
এ ব্যাপারে শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর মধ্য থেকে যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বহিরাগতদের নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৎপর রয়েছেন বিভিন্ন গোয়েন্দা...
২৩ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাটে সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের রাকি গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
২৮ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নে সালিস বৈঠকে এক নারীকে প্রকাশ্যে জুতা পেটা করার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ক্ষোভ ও আলোচনা-সমালোচনা শুরু হয়েছে...
৩৮ মিনিট আগে
স্থানীয়দের অভিযোগ, সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের পর পাঁচজন জীবননগর শহরের দিকে যাচ্ছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁদের আটক করা হয়। পরে খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
৪১ মিনিট আগে