
হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ সাত দফা দাবিতে গণমিছিলের ঘোষণা দিয়েছিল আটটি বাম রাজনৈতিক দল, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন। তবে বিশৃঙ্খলার আশঙ্কায় তারা গণমিছিল স্থগিত করে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেছে।
আজ শনিবার সকাল পৌনে ১২টায় সমাবেশ শুরু হয়। পরে সমাবেশ থেকে সাত দফা দাবি ঘোষণা করা হয়।
আয়োজকেরা দাবি করেছেন, এ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (একাংশ), উদীচী শিল্পী গোষ্ঠী, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ খেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) প্রমুখ রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন অংশ নিয়েছে।
তবে ছাত্র ইউনিয়নের একাংশ এবং উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের পক্ষ থেকে বিবৃতিতে দিয়ে বলা হয়েছে, এই কর্মসূচির সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। এ ছাড়া গণমিছিলে লাকি আক্তারের অংশ নেওয়ার কথা থাকলেও সমাবেশে তাঁকে দেখা যায়নি।
লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সাত দফা দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্য অন্যতম হলো–ধর্ষণের শিকার হয়ে প্রাণ দেওয়া মাগুরার শিশু আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার করা; স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ এবং জুলাই–আগস্ট হত্যাকাণ্ডের বিচার।
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘শুধু গত সাত মাসেরই নই, আমরা আওয়ামী লীগের সময়েরও খুন ধর্ষণ, নিপীড়নের বিচার দাবি করছি। সাগর-রুনি, তনু, মুনিয়া, আফসানা কোনো হত্যাকাণ্ডেরই এখনো বিচার হয়নি। সরকারের কাজ ছিল অভ্যুত্থানের আহতদের সুচিকিৎসা ব্যবস্থা করা। কিন্তু সরকার নতুন দল নিয়ে ব্যস্ত। তারা এখন পর্যন্ত গণহত্যাকারীদের বিচার করার কোনো উদ্যোগ নেয়নি।’
তিনি বলেন, ‘এ সবের বিরুদ্ধে নামলে একটি স্বার্থান্বেষী মহল আমাদের নানাভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমরা দমে যাব না। দাবি না মানলে দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রয়োজন হলে দেশের এবং রাজধানীর প্রত্যেকটা স্থানে আন্দোলন গড়ে তুলব।’
গণমিছিল স্থগিত করার কথা জানিয়ে মাহির শাহরিয়ার বলেন, ‘আমাদের এ সমাবেশকে কেন্দ্র করে একটি গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। গোয়েন্দা সংস্থা থেকে আমাদের বারবার সংক্ষেপে শেষ করার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত শহীদ মিনার থেকে টিএসসি গণমিছিল কর্মসূচি স্থগিত করা হলো।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৩ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৪ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
৪ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৪ ঘণ্টা আগে