ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভুল চিকিৎসায় ইউসুফ মজুমদার ওরফে শাকিলের দুটি কিডনিই নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এই নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই নির্দেশ দেন।
এ ছাড়া শাকিলকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। হাসপাতাল কর্তৃপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, ‘ভুল চিকিৎসার অভিযোগটি দুই মাসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন আদালত। সেইসঙ্গে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করেছেন।’
তিনি আরও বলেন, ল্যাব এইড ষ্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এইচ আর হারুনের ভুল চিকিৎসায় ভুক্তভোগীর দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এখন দুটি কিডনিই পরিবর্তন করতে হবে। তাই ক্ষতিপূরন চেয়ে গত ১ জানুয়ারি রিট করা হয়।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৪ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৪ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৫ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৫ ঘণ্টা আগে