
অবৈধপথে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় নৌকাডুবিতে আট বাংলাদেশির মৃত্যুর ঘটনায় মানব পাচার চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গতকাল সোমবার (১২ জানুয়ারি) মাদারীপুরের রাজৈর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন গুরুদাস বারই (৪৫) ও মো. মোতালেব মাতব্বর (৬৮)।
আজ মঙ্গলবার রাজধানীর সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ।
ছিবগাত উল্লাহ বলেন, গ্রেপ্তার আসামিরা আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁরা এজাহারনামীয় মূল পাচারকারীদের নির্দেশে অর্থ ও লোক সংগ্রহের কাজ করতেন এবং ভুক্তভোগী ব্যক্তিদের বিদেশে পাচারের পুরো প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন।
সিআইডির প্রধান জানান, পাচার চক্রটি দেশের বিভিন্ন এলাকার ভুক্তভোগী ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি প্রায় ১৪ লাখ টাকা নিয়ে বৈধভাবে ইতালি পাঠানোর আশ্বাস দেয়। পরে তাঁদের অবৈধভাবে লিবিয়া পাঠানো হয়। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ডিঙি নৌকায় তোলা হয়। ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে তিউনিসিয়া উপকূলে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। এতে আট বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলে সজল বৈরাগী (২৫), মামুন শেখ (২৪), নয়ন বিশ্বাস (১৮), কাজী সজিব (১৯), কায়সার খলিফা (৩৫), মো. রিফাত শেখ (২৫), রাসেল শেখ (১৯) ও ইমরুল কায়েস আপন (২৪)।
ছিবগাত উল্লাহ বলেন, নৌকাডুবির পর চারজনের মরদেহ তিউনিসিয়ার Gabes University Hospital এবং অন্য চারজনের মরদেহ Djerba General Hospital-এর মর্গে রাখা হয়। পরে সরকারি প্রক্রিয়ায় মরদেহগুলো দেশে এনে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
এই ঘটনায় নিহত সজল বৈরাগীর বাবা সুনীল বৈরাগী বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী একটি মামলা করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সিআইডির প্রধান আরও জানান, গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার, অপরাধলব্ধ অর্থের লেনদেনের পথ নিরূপণ এবং পুরো মানব পাচার চক্রের নেটওয়ার্ক উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় স্ত্রী শিরিনা আক্তারকে (৩০) কোদাল দিয়ে হত্যা করার ঘটনায় তিন দিন পর অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম।
৭ মিনিট আগে
প্রায় ২৫ বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় রেখা খাতুনের (৪০)। মাথা গোঁজার ঠাঁই বলতে অন্যের দেওয়া মাত্র ৩২ হাত জায়গার (প্রায় এক থেকে দেড় শতক) ওপর একটি ছোট ঘর। সংসার চালাতে কখনো অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ, কখনো ধান মাড়াই, আবার কখনো মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করেছেন তিনি।
১০ মিনিট আগে
রংপুর নগরীর একটি আবাসিক হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজশাত জাহানের (১৮) মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের (২৫) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোববার গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে সারা দেশের মতো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে...
১ ঘণ্টা আগে