
রাজধানীর ফার্মগেটের ফুটওভার ব্রিজ সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই ফুটওভার ব্রিজে হকারেরা যেন দোকান না বসায় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। আজ রোববার রাজধানীর ফার্মগেটে ফুটওভার ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ও সাধারণ মানুষের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।
ডিএনসিসি মেয়র বলেন, ‘এটাতে যেন কেউ দোকান না বসায়, হকার না বসে। কেউ যাতে নোংরা না করে। এটা সাধারণ পথচারীদের চলাচলের রাস্তা কেউ যাতে কোনো ভাবে বিঘ্ন না ঘটাতে পারে।’
জাতীয় সংসদ ভবনের ডিজাইনের সঙ্গে মিল রেখে ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ফুটওভার ব্রিজটির শৈল্পিক নকশার কারণে এখন থেকে সাধারণ পথচারী এটি ব্যবহার করে স্বাচ্ছন্দ্যে রাস্তা পারাপার হতে পারবেন। ফুটওভার ব্রিজের কাছেই নির্মিত একটি পুলিশ বক্সেরও উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পুলিশ বাহিনী দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় ডিউটি করে রাস্তায়। তাঁদের প্রয়োজনে বা যে সার্জন সাহেব দাঁড়িয়ে থাকেন তিনি ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন। তার যদি প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন পড়ে, সহজে যেতে পারেন না। অনেক নারী পুলিশ বা সার্জনও দায়িত্ব পালন করেন ফলে তারা এ সময় ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়েন।
মেয়র আতিক বলেন, ‘পুলিশ বাহিনীর জন্য রাস্তায় পুলিশ বক্সের প্রয়োজন আছে। ডিএমপির মাধ্যমে আবেদন করলে আমরা আলোচনা সাপেক্ষে করে দেব। এমনভাবে করব যাতে পথচারীরও অসুবিধা না হয় আবার পুলিশ সদস্যদেরও কোনো অসুবিধা না হয়।’
এ সময় কোনো কোম্পানির বিজ্ঞপণ প্রচারের অংশ হিসেবে তাদের কাছ থেকে অপরিকল্পিতভাবে পুলিশ বক্স না করানোর অনুরোধ করেন তিনি। এতে শহরের সৌন্দর্য নষ্ট হয় এবং দৃশ্য দূষণ হয় বলে তিনি উল্লেখ করেন।
ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। আরও বক্তব্য রাখেন—ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজি, পি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কানের শেরেবাংলা নগরের মাস্টারপ্ল্যানের শুরু এই ফার্মগেট মোড় থেকে। তাঁর স্থাপত্য চর্চা থেকে অনুপ্রাণিত হয়ে এই ফুটওভার ব্রিজের নকশা করা হয়েছে। এটি নির্মাণে অর্থ প্রদান করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। চলন্ত সিঁড়ির সুবিধাসহ ২০৬ ফুট লম্বা ও ২১ ফুট প্রস্থের এই ফুট ওভারব্রিজটি সার্বক্ষণিক সিটি ক্যামেরার আওতায় থাকবে।

বরিশালের বাবুগঞ্জে দলিলের তফসিল পরিবর্তন করে সরকারের অর্পিত (ভিপি) সম্পত্তি অবৈধভাবে নামজারির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বাবুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। পরে ভূমি কর্মকর্তার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার...
২৪ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে কাঁচা সড়ক পাকাকরণের উদ্যোগ নেওয়ার কথা বলে গ্রামবাসীর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ উঠেছে। গ্রামবাসীর অভিযোগ, সড়ক পাকাকরণ প্রকল্পের তদবির ও সংশ্লিষ্ট খরচের কথা বলে এ টাকা সংগ্রহ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি দাবি করেছেন, তিনি কোনো টাকা গ্রহণ করেননি।
২৫ মিনিট আগে
দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবন শেষে অবসর নেওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার-দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌসকে ব্যতিক্রমী আয়োজনে বিদায় সংবর্ধনা দিয়েছেন তাঁর প্রাক্তন শিক্ষার্থীরা। সংবর্ধনা শেষে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে নিজ বাড়িতে
১ ঘণ্টা আগে
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে বৃক্ষরোপণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন খান। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী তাঁর নিজস্ব অর্থায়নে ইউনিয়নের ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়
২ ঘণ্টা আগে