
রাজধানীর শাহ আলী থানাহাজতে যুবদল নেতা আসিফ সিকদারের মৃত্যুর ঘটনায় মিরপুরের উপপুলিশ কমিশনার (ডিসি) মাকসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, মেজর মুদাব্বিরসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ বুধবার মৃত আসিফের মা স্বপ্না বেগম নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে এ মামলা করেন।
মামলায় আরও যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ উপকমিশনার (এডিসি) জাকারিয়া, সহকারী পুলিশ কমিশনার এমদাদুল হক, শাহ আলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মতিউর রহমান, ক্যাপ্টেন তাম্মাম, সায়েন্স ল্যাব সেনাক্যাম্পের সিনিয়র অরেঞ্জ অফিসার সিরাজ, আবুল কালাম আজাদ লেলিন, পুলিশের সোর্স খলিল ও ফরিদ ওরফে সিএনজি ফরিদ।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খুরশিদ মিয়া আলম, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য শামসুজ্জামান দিপুসহ কমিটির সব সদস্য বাদীপক্ষে মামলার শুনানিতে আজ উপস্থিত ছিলেন।
ঢাকার একটি আদালতের বিশেষ সরকারি কৌসুঁলি (পিপি) ফরহাদ হোসেন নিয়ন বাদীর পক্ষে মামলার আরজি আদালতে দাখিল করেন। আদালত বাদীর জবানবন্দি নেন।
পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী নজরুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়, ২০ জুলাই রাত দেড়টার দিকে বাদীর শাহ আলী থানাধীন নিউ সি ব্লকের ১ নম্বর সেকশনের ২২ নম্বর রোডের ১১ নম্বর বাসায় পুলিশ, সেনাবাহিনী ও সাদা পোশাক পরা পুলিশ প্রবেশ করে। বাসার বিভিন্ন জিনিস তছনছ করে তারা বাদীর ছেলে শাহ আলী থানার ৯৩ নম্বর ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি আসিফ সিকদারকে আটক করে। বাসার মধ্যেই আসিফের হাত-পা বেঁধে অমানুষিক নির্যাতন শুরু করে তারা। মারধর করতে করতে রাত ৩টার দিকে তাঁকে থানায় নেওয়া হয়।
ফজরের নামাজের পর থানা থেকে বাদীর বাসায় ফোন আসে। ফোনে বলা হয়, আসিফ প্রস্রাব-পায়খানা করে তাঁর কাপড়চোপড় নষ্ট করে ফেলেছেন। তাঁর জামাকাপড় পরিবর্তন করা দরকার। বাদী ও তাঁর বাসার সবাই মিলে থানায় যান। নতুন কাপড়চোপড় দেন। কিন্তু ছেলেকে পুলিশ দেখতে দেয়নি। থানা থেকে বলা হয়, আসিফকে ‘ইলেকট্রিক শক’ দেওয়া হয়েছে। বাদীকে থানা থেকে চলে যেতে বলা হয়। অন্যথায় তাঁদের ওপর গুলি চালানো হবে বলে হুমকি দেয় পুলিশ। বাদী তাঁর বাসার লোকজন নিয়ে ভয়ে থানা থেকে বাসায় চলে যান। দুপুর ১টার দিকে থানা থেকে ফোন করে জানানো হয়, আসিফ মারা গেছেন।
অভিযোগে আরও বলা হয়, পুলিশ, সেনাবাহিনী এবং পুলিশের সোর্স ও অন্যরা পরস্পর যোগসাজশে নির্মমভাবে হত্যা করার পর বাদী থানায় গেলে থানা থেকে লাশ নিয়ে ময়নাতদন্ত ছাড়া দাফন করার হুমকি দেওয়া হয়।
পরে বাদী থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ তা নেয়নি।

হেফাজতে ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য, ফতোয়াবাজি এবং হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ। আজ শুক্রবার পিরোজপুরের নেছারাবাদের স্বরূপকাঠি অনলাইন প্রেসক্লাবে সংগঠনটির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এই সম্মেলনের আয়োজন করা হয়...
২০ মিনিট আগে
দ্রুত শ্রম আইন ২০২৬ পূর্ণ বাস্তবায়ন, মজুরি বোর্ড গঠন ও গণতান্ত্রিক শ্রমবিধি প্রণয়ন এবং শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
৩০ মিনিট আগে
হাতে মেহেদির রং এখনো শুকায়নি। নববধূকে নিয়ে আনন্দে ভাসছিল পুরো পরিবার। কিন্তু মুহূর্তের এক অসতর্কতায় সেই আনন্দ রূপ নিল শোকে। বাসর রাতেই বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারালেন বর আহমেদ আনাস বাপ্পি (২২)। বিধবা হলেন নববধূ সাইরা খাতুন (১৮)। নববধূকে বাড়িতে আনার কয়েক ঘণ্টার ব্যবধানে বিয়ের বাড়ির আনন্দ পরিণত...
৩৭ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় একটি ইজিবাইক গ্যারেজ ও পাশের ঝুটের গুদামে (গোডাউন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৪১ মিনিট আগে