
রাজধানীর ডেমরায় এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পর্নোগ্রাফি ওয়েবসাইটে ছড়িয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার দিবাগত রাতে (২১ এপ্রিল) মো. মেহেদী হাসান শান্ত (২৬) ও আব্দুল্লাহ আল মাহিম (২৫) নামের দুই যুবকরে বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী। শান্ত ও মাহিম বরিশালের স্থায়ী বাসিন্দা, বর্তমানে তাঁরা যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকার ভাড়াটিয়া।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে শান্তর সঙ্গে পরিচয় হয় তরুণীর। পরবর্তীকালে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শান্ত মেয়েটির কাছ থেকে কৌশলে তাঁর জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিয়ে নেন।
এদিকে গত তিন মাস আগে মেয়েটির অন্যত্র বিয়ে হওয়ায় তাঁদের মধ্যে সম্পর্কের অবসান ঘটে। তার পর থেকে শান্ত মেয়েটিকে নানা রকম ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন।
ওসি আরও বলেন, গত ২৩ ফেব্রুয়ারি শান্ত তাঁর সংগ্রহে থাকা আপত্তিকর ছবি ও ভিডিও মেয়েটির জিমেইলে পাঠিয়ে ব্ল্যাকমেলের চেষ্টা করেন। ৭ এপ্রিল অভিযুক্ত মাহিম ফোনে ভুক্তভোগীকে জানান, তাঁর ব্যক্তিগত ছবি ও ভিডিও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছে। বিষয়টি ভুক্তভোগী তাঁর প্রবাসী স্বামীকে অবহিত করলে তিনি একাধিক পর্নো ওয়েবসাইটে এসব কনটেন্ট দেখতে পান। পরে ওই প্রবাসী তাঁর স্ত্রীর সঙ্গে বিষয়টি শেয়ার করেন। এরপর ভুক্তভোগী নিজেও লিংকগুলো ঘুরে নিশ্চিত হন।
এই ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ওসি মাহমুদুর রহমান।

যশোরের শার্শা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫টি গুলি এবং ৪০ বোতল মাদকজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা ব্যাগ ফেলে ভারতের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪০ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে সুসেন চন্দ্র সরকার (৬২) নামের এক চাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর দোকান থেকে কয়েক লাখ টাকা লুট করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
সাভারের আশুলিয়ায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছেন শিল্পাঞ্চলের শ্রমিক ও ঘরমুখী যাত্রীরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
১ ঘণ্টা আগে
ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা প্রসঙ্গে ঠাকুরগাঁও পুলিশ সুপার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মূলত ভৌগোলিক অবস্থান, কেন্দ্রের নিরাপত্তাব্যবস্থা, ভোটার সংখ্যা ও জনতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং যোগাযোগব্যবস্থার ওপর ভিত্তি করে এই শ্রেণিবিন্যাস করা হয়েছে।
২ ঘণ্টা আগে