
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। গতকাল রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান।
আজ সোমবার তিনি আবেদনের বিষয়টি জানান। আগামীকাল বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের বেঞ্চে আবেদনটির শুনানি হতে পারে।
বেনজীরের বিষয়ে এর আগে কালের কণ্ঠে দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। পরে বেনজীরের বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অনুসন্ধান করতে ৪ এপ্রিল দুদক চেয়ারম্যানকে চিঠি দেন রিট আবেদনকারী রিগ্যান। চিঠিতে সাড়া না পেয়ে ১৮ এপ্রিল আইনি নোটিশ দেন তিনি। এরপরও সাড়া না পেয়ে ২১ এপ্রিল রিট করেন এই আইনজীবী।
এর আগে রোববার সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান করে ব্যবস্থা নিতে দুদক কমিশনের চেয়ারম্যান বরাবর আবেদন করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

রংপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমারত হোসেন (৫১) নামের একজনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছে।
৭ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক মামলায় স্বামী কারাগারে যাওয়ার পর তাঁর ইয়াবার কারবার করছিলেন স্ত্রী রুবী বেগম (৪৫)। তবে শেষ রক্ষা হয়নি। ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ পুলিশের হাতে আটক হয়েছেন তিনি।
১২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুমারখালি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। স্থানীয় ময়নাল শেখ ও নজরুল শেখের সমর্থকদের মধ্যে হয় এই সংঘর্ষ। সংঘর্ষে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মাইজ উদ্দিন (৫০) নামের এক কারখানাশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
৩২ মিনিট আগে