সীমান্ত থেকে মাদক এনে ঢাকার কদমতলীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করার অভিযোগে দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কদমতলীর পূর্ব দনিয়া ও পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে র্যাব।
আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা ১৫ মিনিটে পূর্ব দনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ জেসমিন বেগম (৪২) ও মনি বেগম ওরফে মুক্তাকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
একই দিনে আরেকটি অভিযানে রাত সোয়া ৯টার দিকে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আলী আজম ভূঁইয়াকে (৫৭) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মাদক বেচাকেনার ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার তিনজন পেশাদার মাদক কারবারি। এঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কদমতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, কে বা কারা ককটেল ছুড়ে পালিয়েছে, তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৭ মিনিট আগে
ওসি জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে জাকির হোসেনকে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। মামলার অপর আসামি চাঁপাইনবাবগঞ্জের চক আলমপুরের বাসিন্দা মোহাম্মদ আলী গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ কারণে তাঁকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি।
২১ মিনিট আগে
পিরোজপুরের নেছারাবাদে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নেমে মো. মনির শেখ (৪২) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. কুদ্দুস (৭০) নামে অপর এক শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
২৩ মিনিট আগে
গাইবান্ধা সদর উপজেলায় গরুবোঝাই নছিমনের ধাক্কায় অটোভ্যানের আট যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা পৌর শহরের আহম্মদ উদ্দিন শাহ শিশু নিকেতন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে