
ঝিনাইদহের কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায় অচেতন শুয়ে আছেন পঞ্চাশোর্ধ্ব বয়সের অজ্ঞাত পরিচয়ের এক নারী। প্রায় ৪০ দিন হলে গেলেও কোনো পরিচয় মেলেনি তাঁর। শুধু খাবার ছাড়া কোনো চিকিৎসা সেবা নিচ্ছেন না তিনি। এ নিয়ে বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে স্বজনদের খোঁজ না পাওয়া পর্যন্ত হাসপাতাল থেকে সব ধরনের ব্যবস্থা চালিয়ে নেওয়ায় হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারীকে রেখে যান। সেদিন থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু ওয়ার্ডের সামনের বারান্দায় শুয়ে আছেন তিনি। তাঁকে চিকিৎসা সেবা দিতে গেলেও নিচ্ছেন না তিনি। তবে খাবার আর পানি দিলে তা খেয়ে আবারও শুয়ে থাকছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল-মামুন বলেন, ‘গত ২৭ অক্টোবর সন্ধ্যায় কে বা কারা ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে যান। সেই থেকে আমরা তাঁকে ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছি। খাবার সরবরাহ করছি। তবে এখনো পর্যন্ত তাঁর কেউ খোঁজ করেনি।’
তিনি আরও বলেন, ‘এতে করে একটু বেকায়দা পড়েছি আমরা। তাঁকে দেখে তেমন অসুস্থ মনে হচ্ছে না। আবার চিকিৎসা সেবাও নিচ্ছেন না। তবে খাবার খেয়ে আবার শুয়ে থাকছেন।’
আমানুল্লাহ আল-মামুন বলেন, ‘ওই অজ্ঞাত নারী স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ দিন যাবৎ আছেন। এখান থেকেই সবকিছু দেওয়া হচ্ছে। আর যত দিন তাঁর স্বজনদের না পাওয়া যায়, তত দিন পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই ব্যবস্থা করা হবে।’
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘বিষয়টি আমাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করে জানিয়েছিল। আমি তাঁদের স্থানীয় সমাজ সেবা অফিসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। কারণ এ ধরনের সহায়তা একমাত্র সমাজ সেবাই দিতে পারেন।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে বলেন, ‘বিষয়টি আমার জানা নাই। আপনাদের কাছ থেকে জানতে পারলাম। তবে খোঁজ-খবর নিয়ে দেখব।’

নিহতের চাচাতো ভাই জিয়া হাবিব, মাওলানা ফরিদ উদ্দিনসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, আউয়াল শফীর গলা ও মাথার ক্ষতবিক্ষত অবস্থা দেখে তাঁদের কাছে ঘটনাটি স্বাভাবিক সড়ক দুর্ঘটনা বলে মনে হয়নি। তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
৩ মিনিট আগে
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা-নড়াইল-ঢাকা রেললাইনের তুলারামপুর তানভীর পেট্রলপাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
শরীয়তপুরের জাজিরা থানায় করা লিখিত অভিযোগের তদন্তে ১০ হাজার টাকা ঘুষ দাবির অভিযোগ উঠেছে থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের বিরুদ্ধে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ফোন কথোপকথনের অডিও রেকর্ডে টাকার অঙ্ক উল্লেখসহ বিকাশ নম্বর দেওয়ার কথা শোনা যায়। অডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশের
৯ মিনিট আগে
মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে