
বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতানের নির্মাণকাজ শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে এই নির্মাণকাজের শুরু হয়।
এই প্রসঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক খোঁজখবর নিয়েছেন, তাঁদের সহযোগিতা করেছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে দ্রুততার সঙ্গে পুনরায় সেখানে ব্যবসা শুরু করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন এবং তিনি সশরীরে উপস্থিত থেকে বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সুতরাং, আমাদেরও আন্তরিক প্রচেষ্টা ছিল যেন দ্রুততম সময়ে সেখানে নির্মাণকাজ শুরু করা যায়। এরই প্রতিফলন আজকের এই কার্যক্রম। নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে পারব বলে আমরা আশাবাদী।’
গত ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবাজারে ‘বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান’, পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণি (ইনার সার্কুলার রিং রোড)’, ধানমন্ডি হ্রদে ‘নজরুল সরোবর’ এবং শাহবাগে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ শীর্ষক চারটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে ১০তলা বিশিষ্ট বঙ্গবাজার নগর পাইকারি বিপণিবিতান নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে। এ ছাড়া গত ২৬ মে নজরুল সরোবরের নির্মাণ করা শুরু হয়। অন্যদিকে ৩ জুন ঠিকাদার প্রতিষ্ঠানকে ‘হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যান’ আধুনিকীকরণ প্রকল্পের স্থান বুঝিয়ে দেওয়া হয়। শিগগিরই পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার স্লুইসগেট গেট পর্যন্ত আট সারির বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির (ইনার সার্কুলার রিং রোড) নির্মাণকাজও শুরু হবে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১ জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষকে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় শিক্ষার্থী ও শিক্ষকদের
১ সেকেন্ড আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে র্যাব পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীকে ডাকাতির প্রস্তুতিকালে দুই চাকরিচ্যুত সেনাসদস্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাঁদের কাছ থেকে র্যাবের কটি, ভুয়া পরিচয়পত্র, ওয়াকিটকি, খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
৩ মিনিট আগে
ধর্ষণ মামলার আসামির বিচার না চেয়ে আসামিকে স্বামী হিসেবে পেতে চান এক নারী (৩০)। এ জন্য ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হট্টগোল ও বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
৮ মিনিট আগে
গ্রেপ্তার ২৭ জনকে সন্ধ্যা ৭টার পর আদালতে হাজির করে পল্টন থানা-পুলিশ। তাদের ফৌজদারি কার্যবিদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন...
১৪ মিনিট আগে