
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মশকনিধন অভিযান পরিচালনাকালে মিরপুর ১৩নং সেকশনে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) অফিসে মশার লার্ভা পাওয়া যায়নি। অফিসের পরিবেশ পরিচ্ছন্ন ও সুন্দর রাখায় ডেসকোর কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ডিএনসিসির কর্মকর্তারা।
আজ মঙ্গলবার ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে ডিএনসিসির অঞ্চল-২-এর আওতাধীন মিরপুর ১৩নং সেকশন এলাকায় মশকনিধন অভিযান পরিচালনাকালে ডেসকোর অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ ও খোলা জায়গায় কোথাও জমা পানি পাওয়া যায়নি। পুরো অফিস পরিচ্ছন্ন। এ কারণে ডেসকোর নির্বাহী প্রকৌশলী মো. সাদেকুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
একেএম শফিকুর রহমান বলেন, ‘অভিযানে ডেসকোর অফিসের ভবন, বারান্দা, বেজমেন্ট, ছাদ ও খোলা জায়গা পরিদর্শন করে কোথাও জমা পানি পাওয়া যায়নি। পুরো অফিসের পরিবেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। এডিসের লার্ভা যেন জন্মাতে না পারে সে জন্য তারা পুরো অফিসটি নিয়মিত পরিষ্কার রাখছে, জমা পানি ফেলে দিচ্ছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এই সচেতনতা অত্যন্ত জরুরি। তাই ডেসকোকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’
প্রসঙ্গত, এর আগে গত ১০ জুলাই রাজধানীর কারওয়ান বাজারে চারটি সরকারি সংস্থার ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করেছে ডিএনসিসি। সংস্থাগুলো হলো পেট্রোবাংলা, টিসিবি, যমুনা অয়েল ভবন ও বিটিএমসি ভবন। প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়। সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়ার বিষয়ে তখন মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ‘সরকারি প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া খুবই দুঃখজনক এবং অত্যন্ত হতাশাজনক। এসব সরকারি প্রতিষ্ঠানের সভার সঙ্গে মিটিং হয়েছে, তারা বলেছে দায়িত্ব পালন করবে। কিন্তু এই দায়িত্ব পালন শুধু মুখে মুখেই, বাস্তবে কেউ দায়িত্ব পালন করছে না। দায়িত্ব পালন করলে সরকারি প্রতিষ্ঠানে মশার লার্ভা পেতাম না।’

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আল্টিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
২৭ মিনিট আগে
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে
৩২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
৩৬ মিনিট আগে