Ajker Patrika

বনানীতে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বনানীতে পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর বনানীতে একটি পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ বস্তু নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বনানীর ১১ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। পুলিশ বক্সেও আগুন ধরেনি বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইজার আলী আজকের পত্রিকাকে বলেন, পুলিশ বক্স লক্ষ্য করে পেট্রলবোমা সদৃশ একটি বস্তু নিক্ষেপ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি দেখতে পায়। এর কাচের অংশের মুখ ও বাকি অংশ কাপড় দিয়ে মোড়ানো ছিল। সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনার সময় তাঁরা বিকট শব্দ শুনতে পান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং পুলিশ বক্সে আগুনও লাগেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত