রাজধানীর উত্তরা পশ্চিমে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে আবদুল্লাহপুর ফ্লাইওভারের নিচ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে তাঁদের দলীয় পরিচয় জানায়নি পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান পাপ্পু (২৩), সাজ্জাদ হোসেন শুভ (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।
উত্তরা পশ্চিম থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, আবদুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় একটি ব্যানারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ-ভারত সীমান্তে লালমনিরহাটের পাটগ্রামের ধরলা নদীতে নৌকায় বালু ও পাথর উত্তোলনের সময় বাংলাদেশিদের লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছুড়েছে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
২১ মিনিট আগে
সাতক্ষীরার তালায় ইসলামকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিবাহের তথ্য পাওয়া গেছে। প্রশাসনের তলবে অভিভাবকেরা বিয়ের কথা স্বীকার করে মুচলেকা দিয়েছেন। ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠানো ও পড়ালেখা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করা হয়েছে।
২৭ মিনিট আগে
মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে পাসপোর্ট জমা নেওয়ার অভিযোগে রিক্রুটিং এজেন্সি ‘ট্রিপল এ ওভারসিজ’ সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে মালয়েশিয়াগামী সাধারণ কর্মীদের কাছ থেকে নেওয়া তিন বাক্স পাসপোর্ট জব্দ করেছে জনশক্তি
৩১ মিনিট আগে
গণভোটের পক্ষে সরকার ও বিরোধী দল এক থাকলেও সংসদ সদস্যদের শপথের দিন থেকে সংস্কার বাস্তবায়নে সমস্যা তৈরি হয়েছে বলে দাবি করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। সংসদে তিনি বিচার বিভাগ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, শিল্পে গ্যাস-বিদ্যুৎ, ভারত সম্পর্ক ও সরকারি বরাদ্দ নিয়ে বক্তব্য দেন।
৪১ মিনিট আগে