
আসন্ন দুর্গাপূজা-২০২৩ নির্বিঘ্নে উদ্যাপনে নৌ-পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নৌ-পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলাম।
আজ মঙ্গলবার দুপুরে নৌ-পুলিশের হেডকোয়ার্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। আসন্ন দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, মুন্সিগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক, পূজা কমিটি (ঢাকা) সাধারণ সম্পাদক, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক, গুলশান-বনানী পূজা ফাউন্ডেশনের সভাপতি, উত্তরা সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক, সিকিউরিটি সেক্রেটারিসহ নৌ-পুলিশের সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সরাসরি এবং ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদ্যাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজা পূর্ববর্তী, পূজাকালীন এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা সংক্রান্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন এবং গত বছরের শারদীয় দুর্গা পূজায় বিশেষত প্রতিমা বিসর্জনে নৌ-পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
নৌ-পুলিশ প্রধান উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। শারদীয় দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং বাঙালি জাতির একটি ঐতিহ্যবাহী উৎসব।’
তিনি বলেন, ‘নৌ-পুলিশ দ্বিতীয়বারের মতো এবারের পূজায়ও নৌ অধিক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পূজায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন।’
তিনি আরও বলেন, ‘দশমীর প্রতিমা বিসর্জন সাধারণত নদীতে হয় আর দেশব্যাপী সকল নদী নৌ-পুলিশের অধিক্ষেত্র হওয়ায় নৌ-পুলিশ প্রতিমা বিসর্জনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। বিসর্জনের সময় দেশের ১৭৪টি গুরুত্বপূর্ণ ঘাটসমূহে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, অতিরিক্ত লোকজন নিয়ে নৌকায় না ওঠা প্রভৃতি বিষয়ে বিশেষ ব্যবস্থা রাখতে হবে।’
তিনি বলেন, ‘দেশের সকল গুরুত্বপূর্ণ নৌ-ঘাট সমূহে নৌ-পুলিশের কন্ট্রোল রুম স্থাপন করা হবে। বাংলাদেশের প্রতিটি জায়গায় জেলা পুলিশ, স্থানীয় প্রশাসন ও নৌ পুলিশ সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালন করবে।’
তিনি একটি সুন্দর ও নিরাপদ পূজা উদ্যাপনে উপস্থিত নেতৃবৃন্দসহ সকলের সহযোগিতা কামনা করেন।

রোগীদের হয়রানি, টাকার বিনিময়ে সিরিয়াল এগিয়ে দেওয়া এবং অর্থের বিনিময়ে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একটি দল এ অভিযান চালায়। দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা এতে নেতৃত্ব দেন।
১ ঘণ্টা আগে
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে হেরোইন উদ্ধার করেছে ঝিনাইদহ র্যাব-৬। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালায়।
১ ঘণ্টা আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজারে ইনডোর খেলার সময়সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যার পর শুরু হওয়া এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা...
২ ঘণ্টা আগে