
বৈধ আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৭৮১ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (বিএবি) সাবেক চেয়ারম্যান।
একই দিন প্রায় ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া, তাঁর স্ত্রী মাহমুদা আখতার ও ছেলে মোহাম্মদ আলীর নামে একটি মামলা করেছে দুদক।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আজ কমিশনের নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। তিনি জানান, দুটি মামলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ করা হয়েছে।
নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ। সুবিদ আলী, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক রেজাউল করিম।
গত বছরের ২ অক্টোবর নজরুল ইসলাম মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সুবিদ আলী ও তাঁর স্ত্রীর অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৬ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৮৫৫ টাকা এবং ১ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ১০৪ টাকা। সুবিদ আলীর ২২টি ব্যাংক হিসাবে ১৮১ কোটি ৪২ লাখ ২২ হাজার ২৫৫ টাকা এবং মাহমুদা আখতারের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি ৩১ লাখ ৯১ হাজার ১৪ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
সুবিদ আলীর ছেলে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ৫২ হাজার ৮২০ টাকার সম্পদ অর্জন এবং ২৫টি ব্যাংক হিসাবে ১০৩ কোটি ৭৩ লাখ ৭৯ হাজার ৪৫৭ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
১ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
২ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৪ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
৪ ঘণ্টা আগে