কেরানীগঞ্জে এক সপ্তাহের ব্যবধানে তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবারও তানজিলা (১৭) নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ। মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তানজিলা বাঘৈর রাজেন্দ্রপুর এলাকার মৃত হাবিব মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকায় কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল ১০টার দিকে তানজিলা নিজ বাড়ি রাজেন্দ্রপুর থেকে কালিন্দীতে তার খালার বাড়ি যায়। পরে দুপুরে খাওয়াদাওয়া শেষে বেলা ৩টার দিকে বাড়ির উদ্দেশে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। আজ সকালে গদারবাগ গ্রিন সিটি-সংলগ্ন বালুর মাঠ এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পরে তানজিলার মা নাছিমা বেগম মরদেহটি শনাক্ত করেন।
কেরানীগঞ্জ মডেল থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. মামুন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে ২১ জুলাই খোলামোড়া মডেল টাউন এলাকায় রুহুল আমিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি—তিনি ঋণের চাপে আত্মহত্যা করেছিলেন। এ ছাড়া একই এলাকায় ২৬ জুলাই মমতাজ (৩০) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি ঘটনাই পৃথকভাবে তদন্তাধীন রয়েছে।

গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে বীরউজলী বাজার এলাকায় দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
৬ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয়ে এক নবীন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। বিভাগের (২০২৫-২৬) ১৫ তম ব্যাচের র্যাগিংয়ে শিকার কয়েকজন শিক্ষার্থী তাদের আগের ১৪ তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
১২ মিনিট আগে
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের এপিএস আনিসুর রহমান আনিসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৪ মিনিট আগে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ১২০০ নবীন শিক্ষার্থীকে বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে।
২৯ মিনিট আগে