গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে হুমায়ুন কবির নীরবকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
একদিনের রিমান্ড শেষে আজ দুপুরের পরে আদালতে হাজির করা হয় আরজে নীরবকে। তদন্ত কর্মকর্তা রিমান্ড শেষে প্রতিবেদন দিয়ে আদালতকে জানান প্রতারণার বিষয়ে তাঁর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা। অন্যদিকে তার জামিনের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে করে নীরবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত শুক্রবার ভোরে রাজধানীর আদাবর এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে নীরবকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ। ওই দিনই তাঁকে আদালতে পাঠিয়ে এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এক গ্রাহকের করা মামলায় নীরবকে গ্রেপ্তার করা হয়।
এক গ্রাহক অভিযোগ করেন, কিউকম থেকে তিনি ৫৬ লাখ টাকার বেশি পণ্য কিনে টাকা পরিশোধ করেছেন। কিন্তু নির্ধারিত সময়ে পণ্য বুঝে পাননি। টাকাও ফেরত পাননি। এখন কিউকমের অফিসে যোগাযোগ করেও কোনো সহযোগিতা পাচ্ছেন না। এ কারণে তিনি কিউকমের ব্যবস্থাপনা পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ বলছে, প্রতিষ্ঠানটি টিভি, ফ্রিজ ও মোটরসাইকেলে বিশেষ অফার দিয়ে পণ্য বিক্রি করে। কিন্তু প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে অর্ডারের কিছু অংশ সরবরাহ করলেও বাকিগুলোর জন্য গ্রাহকদের মাসের পর মাস অপেক্ষায় রাখছে। ২০২০ সালের নভেম্বর থেকে এ ধরনের প্রতারণা করে আসছে কিউকম।
ই-কমার্স প্রতিষ্ঠান কিউকম ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। বাজার মূল্যের চেয়ে কমে পণ্য দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। ক্রেতাকে আকৃষ্ট করার জন্য কিউকম ‘বিজয় আওয়ার’ ‘স্বাধীনতা আওয়ার’ ‘বিগ বিলিয়ন’ নামে অফার দেয়। দুই থেকে ১৫ দিন সময় দিয়ে এক লাখ ৬৭ হাজার টাকার মোটরসাইকেল এক লাখ ২০ হাজার টাকায় বিক্রির প্রতিশ্রুতি দিচ্ছিল। কিন্তু সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় ক্রেতারা হতাশ হয়ে কিউকমে যোগাযোগ করতে শুরু করেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে