Ajker Patrika

পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পোল্যান্ডে রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বাতিল

সরকার পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলম খাস্তগীরের নিয়োগ বাতিল করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রোববার রাষ্ট্রদূত পদে নিয়োগটি বাতিলের বিষয়ে সরকারের সিদ্ধান্তের কথা জানান। 

বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনে উপ হাইকমিশনার হিসেবে কর্মরত আছেন। 

গত ২৫ সেপ্টেম্বর পোল্যান্ডে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি। নিয়োগের ১০ দিন পর তার সেই নিয়োগ বাতিল করে সরকার।

খাস্তগীরের বিরুদ্ধে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মালয়েশিয়ায় আন্দোলনকারীদের বিষয়ে নেতিবাচক অবস্থান নেওয়া ও মামলা দায়েরের অভিযোগ রয়েছে। 

তবে আজকের পত্রিকাকে খোরশেদ আলম খাস্তগীর বলেন, ‘এই অভিযোগটি পুরোপুরি অসত্য।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত