
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার হযরতপুর ইউনিয়নের আলীপুর গ্রামে গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে আগুনে পুড়েছে তিনটি টিনের ঘর।
রোববার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়ির তিন ব্যক্তি আহত হন।
জানা গেছে, স্থানীয় আহমদ আলীর তিন ছেলে জাহাঙ্গীর, আকাশ ও সজিবের ঘর ও ঘরে থাকা আসবাব আগুনে পুড়ে গেছে।
আগুন লাগার পর স্থানায়ীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বাড়ির মালিক আহমদ আলী জানান, আমার ছেলেদের সব শেষ হয়ে গেল। আমরা এখন থাকব কোথায়। খোলা আকাশ ছাড়া আমাদের কোনো ব্যবস্থা নেই। আল্লাহ ছাড়া আর কিছুই রইল না।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া জানান, স্থানীয় চেয়ারম্যানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১০৮তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী সব ধরনের রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও জাতীয়তাবাদী ফোরামের প্রোগ্রাম আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে বেরোবি প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস রহমানের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়।
১৫ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে রেলওয়ের সীমানাপ্রাচীর অনুমতি ছাড়াই একাধিক স্থানে ভেঙে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে। প্রাচীর ভেঙে রেললাইনের ওপর দিয়েই রাস্তা নির্মাণের চেষ্টা চালায় অভিযুক্তরা।
৩০ মিনিট আগে
নাটোর রেলহেড ডিপোতে ৭ লাখ ২৫ হাজার ৫০০ লিটার ডিজেল এসেছে। প্রায় দেড় মাস পর ২১টি তেলবাহী ওয়াগনে চেপে এল এই বিপুল পরিমাণ জ্বালানি তেল। সেনাবাহিনীর পাহারায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এসব জ্বালানি সংশ্লিষ্ট ডিপোতে লোড করা হয়েছে। বিপুল এই সরবরাহ নাটোরসহ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় চলমান ডিজেলের
১ ঘণ্টা আগে
রাজধানীর জুরাইন এলাকায় ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুত এবং ভিন্ন মোড়কে বিক্রির চেষ্টার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চাল-আটাসহ একটি ট্রাক জব্দ ও জড়িত এক ব্যক্তিকে আটক করে...
১ ঘণ্টা আগে