নরসিংদীর রায়পুরায় ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে মহেষপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের মান্নান মাস্টারের বাড়ির সামনে নীলকুঠি-আলগী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মোটরসাইকেল চালকের নাম মো. মাহবুব মিয়া (২২)। তিনি মানিকনগর গ্রামের ছাত্তার মিয়ার ছেলে। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ইব্রাহিম (১৮) আহত হন। তাঁকে কিশোরগঞ্জের বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আলগী থেকে মোটরসাইকেলে চেপে দুই তরুণ বাড়ি ফিরছিলেন। তাঁরা মানিকনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক অর্থাৎ সাপমারা এলাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলের চালক ছিটকে পড়ে ট্রাক্টরের সামনের চাকার চাপায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের হাসপাতালে নেওয়ার পথে মো. মাহবুব মিয়ার মৃত্যু হয়।
এদিকে মোটরসাইকেলের অপর আরোহী ইব্রাহিমও দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাঁকে কিশোরগঞ্জের বাজিতপুর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রায়পুরা থানার উপপরিদর্শক নিতাই চন্দ্র দাস বলেন, এ বিষয়টি সকালে জানতে পারি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে