
অগ্নিকাণ্ডের দুই মাস পর নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশেম ফুড বেভারেজ কারখানা থেকে আরও চার মরদেহের হাড়গোড় উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুর সারে ১২টা থেকে বেলা ৩টার মধ্যে এই হাড়গোড় উদ্ধার করে পুলিশ। পরে ডিএনএ ও বয়স নির্ধারণের জন্য ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, `গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে খবর পাই হাশেম ফুডে আগুনের ঘটনায় মাথার খুলিসহ হাড়গোড় পাওয়া গেছে।'
এসআই জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ভবনের চারতলায় গলিত রেজিন ও ফয়েলের নিচে দুটি মাথার খুলি ও অসংখ্য হাড়গোড়। পরে সেগুলো মিলিয়ে চার মৃতদেহের হাড়গোড় হয়েছে। সেগুলোর বয়স ও পরিচয় শনাক্তের জন্য ডিএনএ প্রয়োজন। সে জন্য মাথার খুলি ও হাড়গোড় ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
এর আগে গত ৮ জুলাই বিকেলের দিকে হাশেম ফুড বেভারেজ কারখানায় অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় ৪৮ জন। হাসপাতালে মারা যায় তিনজন। এর মধ্যে ৪৫টি মরদেহ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনটি মরদেহ শনাক্ত না হওয়ায় মরচুয়ারিতে রাখা হয়েছে।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে...
১৫ মিনিট আগে
সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৬ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে