
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নে ব্লেড দিয়ে নিজের গলা কেটে ‘আত্মহত্যা’ করেছে বলে খবর পাওয়া গেছে। চার সন্তানের জনক আল আমিন (৩৬) ইটভাটা শ্রমিক। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বীরকুল গ্রামে এই ঘটনা ঘটে। দুপুরে ইটনা থানা-পুলিশ লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিন নারায়ণগঞ্জের একটি ইটভাটার শ্রমিক। ৭ মাস আগে সেখানে তাঁকে কুকুর কামড়ায়। চিকিৎসার ২০-২৫ দিন পর আবারও তাঁকে কুকুর কামড়ায়। এর পর থেকে আল আমিন অস্বাভাবিক আচরণ শুরু করেন। এতে তাঁর মানসিক ও শারীরিক অবস্থার অবনতি হলে এক সপ্তাহ আগে সপরিবারে গ্রামের বাড়ি ইটনায় চলে আসেন।
বৃহস্পতিবার সকালে সবার অগোচরে রান্নাঘরে ব্লেড দিয়ে গলা কেটে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠায়। চার মেয়ের জনক আল আমিন একই গ্রামের মো. মনির মিয়ার ছেলে।
এই বিষয়ে ইটনা থানার পরিদর্শক (তদন্ত) আহসান হাবীব আজকের পত্রিকাকে বলেন, নিহতের স্ত্রী একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন, লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৪৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে