
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তার রাজধানীর তেজগাঁও থানা শ্রমিক লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি মো. আবুল কাশেম পাটোয়ারী ওরফে ‘হাতকাটা কাশেম’কে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম আজ মঙ্গলবার এই নির্দেশ দেন।
াশেমকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক আবদুল হান্নান তাঁকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী মনির হোসাইন সুমন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কারওয়ান বাজার এলাকা থেকে ১৭ আগস্ট কাশেমকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
২০১৫ সালের ২০ এপ্রিল ডিএনসিসির মেয়র নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারের সময় কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে ২০২৪ সালের ২২ আগস্ট শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় এই মামলা করেন ঢাকা মহানগর উত্তরের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন।

অপরাধীদের সংখ্যা খুবই কম। কাজেই পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় হবে না বলে মন্তব্য করেছেন খুলনার পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক। আজ মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
৬ মিনিট আগে
সিলেটের বিশ্বনাথে পুকুরে ডুবে ছাদিয়া আক্তার নিহা (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর একটার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ছাদিয়া বাওনপুর গ্রামের কনাই মিয়ার মেয়ে। সে স্থানীয় জনমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
৬ মিনিট আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৭৫টি বিদ্যালয়ে এক বছরের ইন্টারনেট বিল সম্পূর্ণ পরিশোধ না করার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে হয়রানি করার অভিযোগও করেছেন শিক্ষকেরা।
৭ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেছে চোর। এতে ওই নারীর কানে মারাত্মক জখম হয়েছে। একই রাতে ওই ঘরের আরেক নারীর নাকের গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় চোর চক্র।
১৭ মিনিট আগে