
বরিশালের মেহেন্দীগঞ্জে ঘরের টিন কেটে ভেতরে ঢুকে ঘুমন্ত এক গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনার দুল নিয়ে গেছে চোর। এতে ওই নারীর কানে মারাত্মক জখম হয়েছে। একই রাতে ওই ঘরের আরেক নারীর নাকের গহনা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় চোর চক্র।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মেহেন্দীগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের চরমহিষা গ্রামের শাহজাহান হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রহিমা বেগম (৫৫) শাহজাহান হাওলাদারের স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা ঘরের এক পাশের টিন কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে তখন সবাই ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা গৃহকর্তা শাহজাহান হাওলাদারের স্ত্রী রহিমা বেগমের দুই কানের সোনার দুল সজোরে টেনে ছিঁড়ে নেয়। এতে তাঁর দুই কানের লতি ছিঁড়ে রক্তক্ষরণ শুরু হয়। এরপর চোর শাহজাহানের ছেলের বউয়ের নাকের গহনা টেনে নেওয়ার চেষ্টা চালালে বিষয়টি টের পেয়ে ঘরের লোকজন চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে আসার আগেই চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তী সময়ে স্বজন ও স্থানীয়রা ঘরের টিন খোলা পান এবং ঘটনাস্থল থেকে চোরের ফেলে যাওয়া একটি জুতা উদ্ধার করেন। পরিবারের দাবি, চুরি হওয়া সোনার দুলের ওজন প্রায় ৫ আনা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭৭ হাজার টাকা।
এ ঘটনার পর থেকে পুরো চরমহিষা গ্রামে নারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গ্রামবাসী রাতে পাহারা জোরদার করার পাশাপাশি ঘটনায় জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।
চরমহিষা গ্রামের বাসিন্দা কামরুল হাসান মোমেন জানান, ‘ওই বাড়িতে গিয়ে স্বর্ণালংকার চুরির বিষয়টি জানতে পারি। গৃহবধূর কান ছিঁড়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, পুরো বিছানা ভিজে গেছে। ঘুমন্ত গৃহবধূর কান ছিড়ে স্বর্ণালংকার নিয়ে যাওয়ায় অন্য নারীদের মধ্যেও আতঙ্ক দেখা দিয়েছে। গ্রামবাসী মিলে চোর শনাক্তের চেষ্টা চালাচ্ছে, পাওয়া মাত্রই পুলিশে সোপর্দ করা হবে।’
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন জানান, কান ছিঁড়ে স্বর্ণালংকার চুরির ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৩ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৬ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১১ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৩ মিনিট আগে