
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাময়িক বরখাস্তকৃত সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে ১ কোটি ৩ লাখ ৬২ হাজার ৪৯৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদক সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানে বিপ্লব কুমার সরকারের নামে-বেনামে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের তথ্য পাওয়া যায়। এ কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারির সুপারিশ করেন অনুসন্ধান কর্মকর্তা। পরে কমিশন তা অনুমোদন করে।
দুদকের অনুসন্ধানে বিপ্লব কুমারের নিজ নামে ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে ২১টি ব্যাংকের ৩২৫টি হিসাব, দুটি আর্থিক প্রতিষ্ঠানের তিনটি হিসাব এবং সাতটি ব্রোকারেজ হাউসের ১৩টি হিসাবের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৩০ কোটি ৭২ লাখ টাকা জমা এবং ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনের তথ্য পেয়েছে সংস্থাটি।
দুদকের অভিযোগ, সরকারি চাকরিতে থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ আয়ের উৎস গোপন করতে বিপ্লব কুমার নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে এসব হিসাব পরিচালনা করেছেন। তাঁর বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ এবং নামে-বেনামে সম্পদ কেনার অভিযোগও অনুসন্ধান করছে দুদক।
২০২৪ সালে ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে তৎকালীন সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বিপ্লব কুমারের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ২০২৫ সালের ৯ ডিসেম্বর তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার ও ভাইয়ের স্ত্রী শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
চলতি বছরের জানুয়ারিতে বিপ্লব কুমার ও তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগমের নামে থাকা ব্যাংক হিসাব ও বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত।

ময়মনসিংহের হালুয়াঘাটে গভীর নলকূপ স্থাপনের পর পাইপের পাশ দিয়ে মাটির নিচ থেকে বুদ্বুদ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে ওই স্থান থেকে বের হওয়া গ্যাসে দেশলাই জ্বালিয়ে আগুন জ্বলতে দেখা যায় বলে দাবি স্থানীয়দের। তবে এটি প্রাকৃতিক গ্যাস নাকি মিথেন—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
১২ মিনিট আগে
ভোলায় স্বামীর অধিকার ও সন্তানের বাবার পরিচয়ের দাবিতে মহাসড়ক অবরোধ, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কাচিয়া ইউনিয়নের বৈদ্যরপোল এলাকায় এই কর্মসূচি পালিত হয়।
১৭ মিনিট আগে
অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ (সালমান এফ রহমান) ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)...
২৩ মিনিট আগে
কওমি ঘরানার সাত ইসলামি রাজনৈতিক দলের ঐক্যের খসড়া রূপরেখা নিয়ে ফটিকছড়িতে বৈঠক হয়েছে। সব বিষয়ে ঐকমত্য না হওয়ায় হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আগামী ২২ অক্টোবর ঢাকায় কমিটির বৈঠক হবে।
৩৮ মিনিট আগে