‘রোভারিংয়ের বন্ধনে, স্মৃতিময় প্রাঙ্গণে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপের ৬০ বছর পূর্তিতে হীরকজয়ন্তী উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বেলুন ও পতাকা উড়িয়ে হীরকজয়ন্তী উৎসবের শুভ সূচনা করেন। পরে উপাচার্যের নেতৃত্বে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় শহীদ মিনার চত্বর থেকে শুরু করে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এরপর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে হীরকজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ-১১-এর সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ। এ সময় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং সাবেক ও বর্তমান রোভার স্কাউটসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, ‘লর্ড ব্যাডেন পাওয়েল; যার হাত ধরেই ১৯০৮ সালে রোভার স্কাউটের যাত্রা শুরু হয়েছে। আজকে এখানে অনেক প্রবীণ রোভার আসছেন। আমার মনে হয়, এই প্রবীণ রোভারদের দেখে আমাদের নবীন রোভাররা অনুপ্রাণিত হবে ৷ আমাদের নবীন রোভাররা যেন বিশ্বমানে পৌঁছাতে পারে—এই সাফল্য কামনা করছি।’
সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদ বলেন, ‘জবি রোভার স্কাউট একটি সুপ্রাচীন প্রতিষ্ঠান। হীরকজয়ন্তী অনুষ্ঠান বর্তমান ও সাবেক রোভারের মিলনমেলায় পরিণত হয়েছে। স্কাউট করে আমরা লিডারশিপ এবং সুনাগরিকত্ব অর্জন করতে পারছি। জবি রোভারের একজন সদস্য হিসেবে আমি গর্ববোধ করি।’
উল্লেখ্য, ১৯৬৩ সালে তৎকালীন জগন্নাথ কলেজে বাংলাদেশ স্কাউটসের রোভার শাখার সর্বপ্রথম যাত্রা শুরু হয়। তখন থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব উন্নয়নশীল কার্যক্রমে রোভার স্কাউট গ্রুপ অবদান রেখে চলেছে। সেই সঙ্গে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে বিশ্ববিদ্যালয়ের সম্মানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
২৫ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে