দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীনকে অপসারণের প্রতিবাদে সংস্থাটির প্রধান কার্যালয়সহ ২১ জেলার কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তাঁরা। আজ বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচার প্রধান কার্যালয়সহ বিভিন্ন জেলার কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।
ঢাকার বাইরে চট্টগ্রাম, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, বরিশাল, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজারে মানববন্ধন হয়েছে।
এর আগে বুধবার দুদক চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. শরিফ উদ্দিনকে অপসারণ করা হয়। ওই প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-এ প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করার কথা বলা হয়।
এরপর আজ বৃহস্পতিবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালনের পাশাপাশি সচিবের কাছে স্মারকলিপি জমা দেন দুদকের কর্মকর্তারা। স্মারকলিপিতে অসাংবিধানিকভাবে ও আদালতে বিবেচনাধীন দুর্নীতি দমন কমিশন কর্মচারী (চাকরি) বিধিমালা, ২০০৮ এর বিতর্কিত ৫৪ (২) ধারায় উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দীনকে চাকরি থেকে অপসারণের আদেশ বাতিলের দাবি জানানো হয়।
চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশ কিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলের রোষানলে পড়েন বলে অভিযোগ ওঠে।
সর্বশেষ গত ৩০ জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ উদ্দিন। হুমকি পাওয়ার পর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে সিসি টিভির ফুটেজসহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।

কেরানীগঞ্জে একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়ে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা, ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।
৩ মিনিট আগে
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের ভেতর থেকে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পরিচয় শনাক্ত এবং হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ যৌথভাবে কাজ করছে।
৬ মিনিট আগে
বগুড়ার শেরপুরে বিএনপির কর্মসূচিতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে করা একটি মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
৮ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের সবকটি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার শ্রমিক ছাঁটাই করা হয় এবং শুক্রবার থেকে কারখানাগুলো বন্ধ করে দেওয়া হয়। বন্ধের কারণ হিসেবে ব্যাংকের সহযোগিতা না পাওয়া ও কাঁচামাল আমদানি করতে না পারার কথা জানানো হয়েছে।
১২ মিনিট আগে