
রাজধানীর রামপুরা এলাকা থেকে একাধিক মামলা ও সাজা পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা-পুলিশ। আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হাসান ব্যাপারী (৩৪)।
পুলিশ জানায়, শুক্রবার (গতকাল) রাত আনুমানিক ৯টার দিকে রামপুরা থানার একটি দল থানাধীন ই-ব্লকের ফরাজী হাসপাতালের সামনে অভিযান চালায়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় হাসান ব্যাপারীকে আটক করা হয়।
পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ ও থানা রেকর্ড যাচাই করে পুলিশ জানতে পারে, তাঁর বিরুদ্ধে ডাকাতির চেষ্টার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা বিচারাধীন রয়েছে। এ ছাড়া শরীয়তপুরের জাজিরা থানায় তাঁর বিরুদ্ধে দুটি সাজা পরোয়ানা মুলতবি রয়েছে।
ডিএমপি জানিয়েছে, জাজিরা থানার সাজা পরোয়ানার ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার হওয়া আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হত্যাসহ একাধিক মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর বাড়িতে ফেরার মাত্র দুই দিনের মাথায় মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে খুলনার রূপসা উপজেলার মোমিনবাগ এলাকার একটি মাছের ঘের থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
২৪ মিনিট আগে
পদ্মা নদীতে বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর বাঘায় আবারও গোলাগুলি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার চাঁদপুর গ্রামের পদ্মার চরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মিনারুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।
২৬ মিনিট আগে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা কমিটির উপকর্মসংস্থান-বিষয়ক সম্পাদক বশিরকে কুপিয়ে দুই হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৬ মিনিট আগে
টাঙ্গাইলের মধুপুরে ৫০ হাজার টাকা চুরির অভিযোগ এনে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জিহাদকে পিটুনি ও গভীর রাত পর্যন্ত খুঁটিতে বেঁধে রাখার অভিযোগ উঠেছে ব্যবসায়ী মফেজ উদ্দিনের বিরুদ্ধে। অসুস্থ অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৩৫ মিনিট আগে