
সাভারে রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের স্মরণে পোশাকশিল্পে শোক দিবস ঘোষণা, স্মৃতিস্তম্ভ নির্মাণ, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণসহ নানা দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন করেছেন হতাহত শ্রমিক–স্বজন ও বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা। আজ বুধবার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে রানা প্লাজার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়নের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, রানা প্লাজা দুর্ঘটনার ১২ বছর পূর্ণ হলেও ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়নি। এটাকে দুর্ঘটনা বললে ভুল হবে, এটা একটি হত্যাকাণ্ড। ক্ষতিগ্রস্ত সবার প্রয়োজনীয় সহায়তা, পুনর্বাসন ও আহত ব্যক্তিদের দীর্ঘমেয়াদি চিকিৎসা দিতে হবে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘শ্রমিকেরা আহত হওয়ার পর চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। তাঁরা এখন পর্যন্ত ক্ষতিপূরণ পেলেন না। ১২ বছর পার হয়ে গেল রানা প্লাজার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার আমরা দেখতে পাই নাই। অন্তর্বর্তী সরকারের কাছে আমরা বিচার ও ক্ষতিপূরণের দাবি জানাই।’
বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট মাহবুব আলম ইসমাইল বলেন, রানা প্লাজার জায়গা ও সম্পদ বাজেয়াপ্ত করে আহত ও নিহত শ্রমিকের পরিবারকে পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা এবং সোহেল রানাসহ দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা করতে হবে।
এ সময় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফেডারেশন, সম্মিলিত শ্রমিক ফেডারেশন, রানা প্লাজা সারভাইভারস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১০ মিনিট আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমদাদুল হক (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত নাইস (২০) খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১৮ মিনিট আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই আন্দোলনে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
৩৫ মিনিট আগে
ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
১ ঘণ্টা আগে