
সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে আসাদুজ্জামান নূরকে রাজধানীর বেইলী রোডের নওরতন কলোনি থেকে এবং মাহবুব আলীকে সেগুনবাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, তাঁদের দুজনের বিরুদ্ধেই ডিএমপির দুটি থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মিরপুর ও মাহবুব আলীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) তাঁদের আদালতে সোপর্দ করা হবে।
নীলফামারী-২ সদর আসনে পাঁচবারের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। পুলিশ জানিয়েছে, আসাদুজ্জামান নূর মিরপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি।
এদিকে, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমনের কাছে হেরে যান।
২০০৩-০৪ মেয়াদে সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ছিলেন মাহবুব আলী। এ ছাড়া তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জ্ঞাতআয়বহির্বুত সম্পদ অর্জনের অভিযোগে মাহবুব আলীর বিরুদ্ধে দুদক গত সপ্তাহ থেকে অনুসন্ধান শুরু করেছে।

সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
২ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
২ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিস্তৃত সবুজ আমন ধানের খেত। মৃদু বাতাসে দোল খাচ্ছে ধানের পাতা। এ দৃশ্যে অনেকের চোখ জুড়ালেও পঞ্চগড়ের বোদা উপজেলার কৃষক দুলাল ইসলামের মন ভারাক্রান্ত। কারণ পোকার আক্রমণে তাঁর খেতের অনেক ধান নষ্ট হয়ে গেছে। অথচ তাঁর ব্লকের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা কখনো খোঁজ নেননি—অভিযোগ দুলালের।
৩ ঘণ্টা আগে