Ajker Patrika

তুরাগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তুরাগে ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. বিপ্লব খান (৩৩)। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লব খান কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত