
নরসিংদীর রায়পুরায় একটি গরুর খামার থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সোহাগ মিয়া (৩৫)। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাল্লাহ ডেইরি গরু ফার্ম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ঘটনাস্থল থেকে ব্লেড ও সিরিঞ্জের সুই উদ্ধার করা হয়েছে।
নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি এক বছর ধরে রায়পুরা উপজেলার মাশাআল্লাহ ডেইরি গরু ফার্মের কর্মচারী হিসেবে কাজ করতেন।
ফার্ম কর্তৃপক্ষের দাবি, সোহাগ কয়েক দিন যাবৎ পারিবারিক সমস্যার জন্য মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পারিবারিক হতাশা থেকে নিজেই গলায় ব্লেড দিয়ে আঘাত করে আত্মহত্যা করেছেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো আজগর হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।
প্রত্যক্ষদর্শী ফার্মের আরেক কর্মচারী রকিব বলেন, ‘সোহাগ ঘটনার আগের রাতে সারা রাত জেগে ছিল। সে সকালে বলতে থাকে, ভালো লাগছে না, আমার স্ত্রী-সন্তানকে ওরা মেরে ফেলেছে। আমি বেঁচে থেকে লাভ কি? এসব কথা বলে বারবার পায়চারি করছিল। তখন তার মধ্যে এক ধরনের হতাশা ও অস্থিরতা দেখা যায়। আমরা কাজে ব্যস্ত থাকি। হঠাৎ দেখতে পাই সে একটি ব্লেড দিয়ে তার নিজের গলায় আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তার আগেই মৃত্যু হয়।’
ফার্মটির মালিক হুমায়ুন মিয়া বলেন, ‘কয়েক দিন যাবৎ তিনি পারিবারিক সমস্যায় মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালেও তার সঙ্গে কথা বলেছি। পারিবারিক হতাশা থেকে নিজেই নিজের গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যা করেছেন। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি।’
নিহতের স্ত্রী মোসেনা বলেন, ‘সোহাগের সৎ ভাই-বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে আমাকে ও সন্তানদের অত্যাচার ও মারধর করত। এসব বিষয়গুলো তাকে ফোনে বলি, এ নিয়েই মূলত সে মানসিক চাপে ছিল। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে।’
রায়পুরা থানার ওসি মো. আজিজুর রহমান জানান, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে বাড়িতে জমিজমা বিষয় নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে কিছুটা ঝামেলা ছিল। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে