
রাজধানীর মহাখালীতে রেলওয়ের এক কর্মকর্তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা বিউটি আক্তারকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁকে কারাগার থেকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক হাসান। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। রিমান্ড শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এসব তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারেক হাসান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ননদের মাধ্যমে মামুনের সঙ্গে বিউটির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে বিষয়টি মামুনের পরিবারের জানা ছিল না।
সম্প্রতি চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় এসে মহাখালীর টিবি গেট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন। ১১ জুলাই বেলা ১১টার দিকে বিউটির সঙ্গে সেখানে দেখা করতে যান মামুন।
এজাহারে আরও বলা হয়, সেখানে বিউটি তাঁকে বিয়ের জন্য চাপ দিলে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বেলা দেড়টার দিকে ফল কাটার ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন বিউটি। মামুনের চিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে মারা যান মামুন।
এ ঘটনায় নিহত মামুনের চাচা মো. শমসের আলী বনানী থানায় একটি হত্যা মামলা করেন। এরপর বিউটিকে গ্রেপ্তার করে ১২ জুলাই আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে