
শিক্ষক ও শিক্ষার্থীরা চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আবারও ছাত্ররাজনীতি উন্মুক্ত হতে পারে। এমনটাই জানিয়েছেন বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার। আজ রোববার বেলা দেড়টার দিকে উপাচার্যের কার্যালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলে তিনি।
বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতির বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করতে হলে শিক্ষক-শিক্ষার্থীদেরই উদ্যোগী হতে হবে জানিয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘ইউকসু যখন ছিল, তখন তো এ ধরনের সমস্যা হয়নি। এখন কী করবেন তা (নির্ধারণে) ছাত্র-শিক্ষক সবাইকে উদ্যোগী হতে হবে।’
ছাত্ররাজনীতির গুরুত্ব প্রসঙ্গে বলতে গিয়ে বুয়েটের উপাচার্য আরও বলেন, ‘রাজনীতি না করলে শিক্ষার্থীদের চোখ খুলবে না, দেশের প্রতি তাদের প্রেম আসবে না। এই বিষয়গুলো তারা (শিক্ষার্থী ও শিক্ষক) চিন্তা করে যদি সিদ্ধান্ত নেয়, তাহলে (ছাত্র) রাজনীতি ওপেন হতে পারে।’
উপাচার্য বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা রাজনীতি করতেই হবে—এমন তো কাউকে জোর করতে পারব না। তারা যদি নিজ থেকে উদ্যোগ নেয়—আমরা শিখতে চাই করতে চাই, প্র্যাকটিস করতে চাই, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আছে; আমরাও করতে চাই। তাদের যদি সিদ্ধান্ত হয় তাহলে তারা চালু করতে পারে—এটা তাদের গণতান্ত্রিক অধিকার।’ এ ক্ষেত্রে শিক্ষকদেরও মতামত থাকতে পারে বলে জানান তিনি।
ক্যাম্পাসে উগ্রবাদী সংগঠন বা কার্যক্রমের বিষয়ে সত্য প্রসাদ মজুমদার বলেন, ‘আমরা ক্লাসে সবাইকে ছাত্র বা শিক্ষার্থী হিসেবে দেখি। এর বাইরে তারা কী ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, সেটা দেখার জন্য আমাদের কোনো মেকানিজম নাই; সেটা সরকার বা অন্যদের। আমরা শুধু তথ্য দিতে পারব। আমরা পরীক্ষা বা একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় বিষয় হয়, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না।’

সৌদি আরবের ওপর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বাড়তে থাকায় পাকিস্তান-সৌদি আরব-তুরস্কের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের ‘সময় এসেছে’ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। একই সময়ে পাকিস্তানের সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও সরাসরি বার্তা দেওয়া হয়েছে, সৌদি আরব...
৪ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইল-ত্রিশাল সড়কের বালিপাড়া ব্রিজে দীর্ঘদিনের অনিয়ম ও চাঁদাবাজির পর অবশেষে বন্ধ হলো অবৈধ টোল আদায়। স্থানীয় সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে গতকাল বৃহস্পতিবার প্রশাসন ও থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে এই টোল আদায় বন্ধ করে দেয়...
৬ মিনিট আগে
রাজধানীর হাতিরঝিল-রামপুরা-বনশ্রী-আমুলিয়া-ডেমরা সড়ককে চার লেনের নিয়ন্ত্রিত এক্সপ্রেসওয়েতে উন্নীত করার প্রকল্পে জমি অধিগ্রহণ করা হলেও শেষমেশ প্রকল্পটির বাস্তবায়ন আপাতত হচ্ছে না। চীনা বিনিয়োগকারীর সঙ্গে প্রকল্প কর্তৃপক্ষের বিরোধ না মেটায় চুক্তি বাতিল হওয়ার পথে।
১ ঘণ্টা আগে
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কঠিন ও মানব বর্জ্য পরিশোধন করে জৈবসার এবং বায়োগ্যাস তৈরির উদ্যোগ নিয়েছিল টাঙ্গাইলের কালিহাতী পৌরসভা। এ জন্য সাড়ে চার বছর আগে কার্যাদেশ দেওয়া হয়েছিল ঢাকার ‘টার্ন-এনসি (জেভি)’ নামের একটি প্রতিষ্ঠানকে। কার্যাদেশ অনুযায়ী আট মাসে কাজ শেষ করার কথা।
৬ ঘণ্টা আগে