
জমি নিয়ে বিরোধে ঢাকার কেরানীগঞ্জে কৃষক দল নেতা ও তাঁর ছেলেদের বিরুদ্ধে এক পুলিশ সদস্যের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ভাঙচুর চালানো হয়।
ভুক্তভোগী শফিকুল পুলিশ কনস্টেবল, তিনি গাজীপুর পুলিশ লাইনে কর্মরত। অপর দিকে অভিযুক্ত নুর ইসলাম হযরতপুর ১ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি, তাঁর ছেলে তুষার একই ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং অপর ছেলে নিরব সাবেক ছাত্রদল সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুর ইসলাম ও শফিকুল আত্মীয়। পৈতৃক সূত্রে প্রাপ্ত ৫৪ শতাংশ জমিতে শফিকুলের বাবা জজ মিয়া, চাচা আমজাদ ও লাট মিয়ার পরিবার বসবাস করে আসছেন।
শফিকুলের অভিযোগ, নুর ইসলাম কয়েক বছর ধরে ওই জমি ক্রয় করেছেন বলে দাবি করে আসছেন এবং একটি জাল দলিল তৈরি করে জমি নিজের নামে নামজারি করেন। বিষয়টি জানতে পেরে তারা আদালতে মামলা করেন, যা বর্তমানে চলমান রয়েছে।
শফিকুল আরও অভিযোগ করেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় রোববার সকালে নুর ইসলাম ও তাঁর দুই ছেলে শতাধিক লোক নিয়ে এসে ভেকু দিয়ে তাঁদের বাড়ি ও জমিতে থাকা দুটি দোকানঘর ভাঙচুর করেন।
শফিকুল আরও বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভাঙচুর চালানো হয়েছে এবং তিনি পুলিশ সদস্য হয়েও কোনো সহায়তা পাননি।
শফিকুলের বাবা জজমিয়া জানান, এ ঘটনায় তাঁদের ১০-১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং রাব্বি নামের এক যুবক আহত হয়ে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপক্ষের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব বিরোধ ও রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। ক্ষতিগ্রস্তদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১১টা ৫০ মিনিটে জাহাজটি হরমুজ প্রণালীতে প্রবেশ করে এবং ভোরের দিকে অতিক্রমের পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘কিন্তু রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ইরানের নৌবাহিনী সব জাহাজকে ইঞ্জিন বন্ধ করে....
১১ মিনিট আগে
কুতুবপুর বাজার এলাকার বাসিন্দা আব্দুল জলিল সিকদার বলেন, প্রায় আড়াই কিলোমিটার সড়ক সংস্কারের কাজে নিম্নমানের ইট ব্যবহার করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত বুধবার (১৫ এপ্রিল) পিচ ঢালাইয়ের কাজ শুরু করা হয়।
১৬ মিনিট আগে
আহত চার শিক্ষার্থী হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলীমুল শামীম, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহবুব হোসেন ফরহাদ, তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভির ক্যাম্পাস প্রতিনিধি জাহিন সরকার আবির এবং আশিকুর রহমান। তাঁদের মধ্যে আবির হাতে গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে চট্টগ্রাম...
১৯ মিনিট আগে
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিভিন্ন প্রকল্পের আর্থিক অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথিপত্র, ব্যয় বিবরণী ও প্রকল্পসংক্রান্ত তথ্য চেয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়েছে বলে সংস্থাটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে।
৪০ মিনিট আগে