
চট্টগ্রাম-১২ (পটিয়া উপজেলা) আসনের একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে তাৎক্ষণিক শাস্তি দিয়েছেন দায়িত্বরত সেনাসদস্যরা। তবে তাঁর নাম জানাতে পারেনি পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শুরুর পরপরই কেন্দ্রের ভেতরে ও আশপাশে এক ব্যক্তি ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন। বিষয়টি সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত টহল দলের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে আটক করে। পরে কেন্দ্র এলাকায় শৃঙ্খলা ভঙ্গ ও ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টার দায়ে তাঁকে কেন্দ্রসংলগ্ন একটি পুকুরে নামিয়ে শাস্তি দেওয়া হয়।
এ সময় সেনাসদস্যরা কেন্দ্র এলাকায় উপস্থিত ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান এবং কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি বা প্রভাব বিস্তারের চেষ্টা না করে সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেন। ঘটনার পর কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ কার্যক্রম চলমান আছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর উপস্থিতিতে ভোটারদের মধ্যেও স্বস্তি ফিরে আসে।
এই বিষয়ে পটিয়া সেনা ক্যাম্পের পৌরসভা এলাকার দায়িত্বে থাকা ক্যাপ্টেন সাকিব জাকি চৌধুরী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধপরিকর। ভোটে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় নয়।’

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনে সাড়ে চার ঘণ্টায় ভোট দিয়েছেন প্রায় ৩৩ শতাংশ ভোটার। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। মোতাওয়াক্কিল রহমান জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহীর আসনগুলোতে ভোট দিয়েছেন ২৯ থেকে ৩৭ শতাংশ ভোটার।
১১ মিনিট আগে
চট্টগ্রাম নগরের (চট্টগ্রাম-৯ আসন) আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন।
২৫ মিনিট আগে
খুলনা মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মহিফুজ্জামান কচির (৫৮) মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে খুলনা আলিয়া মাদ্রাসা কেন্দ্রের ভেতরে জামায়াত নেতা ও আলিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ ড. মো. আব্দুর রহীম এবং শিবির নেতা মাহবুব বিএনপি নেতা মহিফুজ্জামান কচিকে সজোরে ধাক্কা দেন।
২৫ মিনিট আগে
বাগেরহাটের শরণখোলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির অন্তত ১৯ জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ নিয়ে এলাকায় সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাউথখালী
৩০ মিনিট আগে