সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশান থেকে তাঁকে আটক করা হয়।
ডিএমপির একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসন থেকে জয়ী হন মোহাম্মদ এ আরাফাত। পরে তিনি তথ্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ছিলেন।
২০২২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন এ আরাফাত। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের একজন থিংক ট্যাংক হিসেবে কাজ করছেন।
তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেকটিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশে রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র ইত্যাদির মতো বিভিন্ন বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক মিডিয়াতে অনেক নিবন্ধ লিখেছেন।

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে একটি অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে এক মাংসের দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাইয়ের অভিযোগে আরও তিন দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১১ মিনিট আগে
রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে নতুন করে রেলের কোনো জমি লিজ দেবে না। বর্তমানে যেসব লিজ রয়েছে, সেগুলো পর্যবেক্ষণ করে যেগুলো বাতিল করা যায়, সেগুলো বাতিল করা হবে। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী...
১৪ মিনিট আগে
নাগরিকদের সচেতনতা ও সামাজিক উদ্যোগ ছাড়া কোনোভাবেই ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে পরিণত করা সম্ভব নয়। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ দূষণের বড় অংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব। বিশ্বের অন্যতম দূষিত শহরের তালিকা থেকে ঢাকাকে বের করে আনতে হলে নাগরিকদের আচরণে...
১৬ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এলাকার ছয়টি বার্থে অপারেটর নিয়োগের প্রস্তাব অনুমোদন দেয়নি সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ফলে পুরো প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করে পুনরায় দরপত্র আহ্বানের উদ্যোগ নিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এই নতুন প্রক্রিয়ায় বার্থ অপারেটর নিয়োগে সুপারিশ...
২৫ মিনিট আগে