
গুম-খুনের বিষয়ে সরকারের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে প্রতিবেদন চাওয়ার ক্ষমতা থাকলেও তদন্ত করার ক্ষমতা নেই। তাই এ ব্যাপারে আইন সংশোধনে কমিশনের সুপারিশ সামনের সংসদ অধিবেশনে উঠবে বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম।
আজ রোববার সকালে বর্তমান কমিশনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
কারওয়ান বাজারে মানবাধিকার কমিশনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে নাছিমা বলেন, এ বিষয়ে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিলের চিঠির পরই আনুষ্ঠানিক অবস্থান জানাবে কমিশন। যেকোনো ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড মানবাধিকার কমিশন সমর্থন করে না।
সাবেক এই আমলা গণমাধ্যমকে জানান, র্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) ও বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এবং র্যাবের বর্তমান ডিজিসহ সাত কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টিতে রাজনৈতিক কোনো উদ্দেশ্য আছে কি না তাও দেখা হচ্ছে।
সব দোষ আমলাদের নয়, আমলা হওয়া পাপ নয়—এমন মন্তব্য করে নাছিমা বলেন, 'কমিশন ঘুমিয়ে থাকে', 'কমিশন ব্যর্থ হয়ে গেছে'—সম্প্রতি এসব বিষয়ে গণমাধ্যমে যেসব তথ্য এসেছে, তা ঠিক নয়। খাদিজা নামের এক নারীকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ এনে দেওয়া হয়েছে, যা কমিশনের সাফল্য বলে উল্লেখ করেন তিনি।

চট্টগ্রামের কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
১৩ মিনিট আগে
বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর দশমিনা উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লোকজন ঘটনাস্থলে ভিড় করতে থাকেন। শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ ভাঙন দেখতে সেখানে আসা-যাওয়া করছে।
৩১ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। গতকাল শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষের বৈঠকে এ বিষয়ে সমঝোতা হয়...
৩৪ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুন’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে