মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরী জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে সমাজকর্মী সমরজিত সিংহের বাসভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক প্রধান তথ্য কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
সাংবাদিক সাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, বাংলাদেশ মণিপুরী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহসভাপতি চন্দ্র কুমার সিংহ।
আলোচনায় অংশ নেন অধ্যাপক সনজু কুমার সিংহ, লেখক সুশীল কুমার সিংহ, সমাজকর্মী রুপেন্দ্র কুমার সিংহ, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, বিকুল চক্রবর্তী, নির্মল এস পলাশ, মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি নিখিল কুমার সিংহ, পত্রস্নান ইকো রিসোর্টে পরিচালক জসিম খান প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. গোলাম রহমান মণিপুরীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম সকল ধর্মবর্ণ জাতি মিলে শান্তিতে বসবাস করার জন্য। এ দেশে সকল সংখ্যালঘু নিরাপদে বসবাস করার জন্য কাজ করতে হবে। সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে সবাই একসাথে কাজ করতে হবে। যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাঁদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দলমত-নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করতে হবে। একসাথে কাজ না করলে বঞ্চনা থেকেই যাবে। উন্নয়নের পাশাপাশি মানুষের মানবিক গুণের উন্নয়ন হতে হবে।’
সভায় মণিপুরী নিজস্ব কমিউনিটির মধ্যে খাসজমি বন্দোবস্ত করা, বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মণিপুরীদের কোটা পদ্ধতি সঠিক বণ্টন করা, মণিপুরী এলাকায় সরকারি লীজকৃত জমি মণিপুরীদের মধ্যে লিজের ব্যবস্থা করাসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

২০২৪ সালের ২৬ অক্টোবর রাতে রাজধানীর গুলশান-২ এলাকা থেকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তার হয়েছিলেন মঈনউদ্দীন। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের ঝুট কাপড়ের ৩০টি গোডাউনের মালামাল পুড়ে গেছে। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার কায়েমপুর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১৮ মিনিট আগে
মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই মিরপুর-১০ গোলচত্বর এলাকার শাহ আলী প্লাজার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। বেলা ২টার দিকে সেখানে ১৪ দলীয় জোটের একটি সমাবেশ হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে উপাচার্য ভবনের ভেতরে রেখেই বাইরে থেকে তালা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে আজ সোমবার সকালে তিনি প্রধান ফটক ও ভবনের তালা ভেঙে উপাচার্যের চেয়ারে গিয়ে বসেছিলেন।
৩৯ মিনিট আগে