
কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনের অবৈধ দখল উচ্ছেদ অভিযানে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন বন বিভাগের পাঁচ কর্মকর্তা-কর্মচারী। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শরিফুল আলমসহ তিনজনের অবস্থা গুরুতর। শরিফুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা হলেন বনপ্রহরী হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান।
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বনভূমি দখলদাররা সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে বন বিভাগের পাঁচজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম গুরুতর আহত হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, গত শনিবার (২৫ জুলাই) সমিতিপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করা হয়। একই দিন শিয়াপাড়া এলাকায় পাহাড় কেটে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ডাম্প ট্রাক জব্দ করা হয়েছিল। এসব অভিযানের কারণে অবৈধ দখলদার চক্র ক্ষুব্ধ হয়ে আজ সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে।
বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, এ বিষয়ে বন বিভাগের তরফ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত রোববার রাতে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানু আমার ছেলে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দেন। একই সঙ্গে তাঁকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালাগাল করা হয়, যা একজন নারী...
৪ মিনিট আগে
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল ভুক্তভোগী শিশু ও তার পাঁচ বছর বয়সী ভাই। পথে অভিযুক্ত সমির মিয়া শিশুটিকে পাশের একটি জঙ্গলে নিয়ে হাত-মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির সঙ্গে থাকা ভাই বাধা দিলে তাকে মারধর করে...
১২ মিনিট আগে
জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে নাটোরের লালপুর উপজেলার কিশোর মোহাম্মদ আমান। গতকাল রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে ২৩ দশমিক...
১৪ মিনিট আগে
কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর দাবি, অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ সাড়ে আট লাখ টাকা, প্রায় ১৮ ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
১৭ মিনিট আগে