
রাজধানীর তুরাগ কামারপাড়ায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ ১০ জন দগ্ধের ঘটনায় এনায়েত উল্লাহ (৩২) নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।
এনায়েত আজ মঙ্গলবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, এনায়েতের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল।
চিকিৎসকেরা জানিয়েছেন, এ দুর্ঘটনায় দগ্ধ সাতজন এখনো চিকিৎসাধীন। তাঁরা বিভিন্ন মাত্রায় দগ্ধ হয়েছেন। তাঁদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকার ১০ নম্বর সেক্টর কবরস্থান রোড মেম্বার বাড়ির পাশে আবুল কালামের বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন রুবেল (৩০), তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা সোনিয়া আক্তার (২৫), মেয়ে রোজা (৩), সোনিয়ার বড় বোন রিয়া (২৭), রুবেলের চাচাতো ভাই এনায়েত আলী (৩২), তাঁর স্ত্রী দেলেরা খাতুন (২৮), ছেলে জুনায়েদ (১০), এনায়েতের ছোট ভাই হাবিব (৩০), এনায়েতের ভাগনি আয়েশা খাতুন (১৯) এবং আবু কালাম রুবেল (৩৫)।
দগ্ধদের হাসপাতালে নেওয়া এনায়েতের ভাগনে সাজেদ মাতব্বর জানান, দ্বিতীয় তলার বাসাটিতে থাকেন রুবেল-সোনিয়া দম্পতি। রুবেল মোটরসাইকেলের রাইড শেয়ারিংয়ের মাধ্যমে সংসার চালান। আর রুবেলের চাচাতো ভাই এনায়েত দুবাইপ্রবাসী। কিছুদিন আগে দেশে ফিরেছেন তিনি। তাঁদের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়।

আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে প্রতি ইউনিটে ২৫ টাকা খরচ হলেও শুধু উৎপাদন ব্যয় দিয়ে প্রকল্পটির মূল্যায়ন করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব কমানো
৩০ মিনিট আগে
বসতবাড়ির চারপাশে কাঁটাতারের বেড়া। বাইরে যাওয়ার কোনো পথ নেই। মই বেয়ে দেয়াল টপকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এর মধ্যে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। রাত নামলেই বাড়ে আতঙ্ক—কখন এসে বুলডোজার দিয়ে বসতঘর ভেঙে দেওয়া হয়...
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মালবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজির চালকসহ আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার (৩১ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া ভূমি অফিসে আসেন। এ সময় প্রতিমন্ত্রী অফিসের অনিয়ম ও অব্যবস্থাপনার বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
৩ ঘণ্টা আগে