
রাজধানীর সায়েদাবাদ এলাকার মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে ছুরিকাঘাতে কামরুল হাসান (২৩) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। তার কাছ থেকে ৭ হাজার টাকা ও একটি ফোন খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত কামরুল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড়া গ্রামের ইমাম হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে কদমতলী রায়েরবাগ এলাকায় থাকতেন। দুই ভাই দুই বোনের মধ্যে কামরুল ছিলেন সবার বড়।
নিহতের বাবা ইমাম হোসেন জানান, কামরুলের মানিকনগর ফুটপাতে কাপড়ের ব্যবসা আছে। সাত-আট বছর আগে হিফজ পড়া শেষ করেছিল কামরুল। এরপর মানিকনগরে ফুটপাতে কাপড়ের ব্যবসা করতেন। বেশ কিছুদিন আগে বন্ধুবান্ধবের সঙ্গে কক্সবাজার ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন কামরুল। বুধবার রাতে কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে ব্যাগে জামাকাপড় গুছিয়ে বাসা থেকে বের হন। তাঁর বন্ধুরাও সায়েদাবাদ বাস টার্মিনালে তাঁর জন্য অপেক্ষা করছিলেন।
তিনি আরও জানান, বাসার সামনে থেকে গুলিস্তানগামী একটি বাসে ওঠেন কামরুল। বাসটি মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় সায়েদাবাদে ফ্লাইওভারের ওপরেই নামেন। সেখান থেকে হেঁটে ফ্লাইওভারের ঢাল দিয়ে নিচে নামার সময় কে বা কারা তাঁর বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় এক ব্যক্তি তাঁর কাছ থেকে ফোন নম্বর নিয়ে বাবাকে ফোনে বিষয়টি জানান। তখন তারা সায়েদাবাদ ইসলামী হাসপাতালে গিয়ে ছেলেকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সেখান থেকে তাঁকে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কামরুলের কাছ থেকে ৭ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে নাকি পরিকল্পিতভাবে কেউ তাঁকে এভাবে হত্যা করেছে, তিনি তা বলতে পারছেন না। তবে কামরুল বাসা থেকে বের হওয়ার সময় কারও সঙ্গে ফোনে তর্কাতর্কি হতে দেখেছেন তাঁর মা।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে সায়েদাবাদ ফ্লাইওভারের ঢালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীর কবলে পড়েছিলেন তিনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

খুলনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে যৌথ অভিযান শুরু হয়েছে। সম্প্রতি পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথকভাবে তৈরি করা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধীদের তালিকা তৈরি করে। এসব অপরাধীকে গ্রেপ্তারে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)...
৩৩ মিনিট আগেবাগেরহাটের ফকিরহাটে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তিন বছর আগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জরিপে উপজেলায় প্রায় ৫০ ভাগ গভীর-অগভীর নলকূপের পানিতে সহনীয় মাত্রার ১০ গুণ বেশি পর্যন্ত আর্সেনিকের উপস্থিতি পাওয়া যায়। কিন্তু এরপর সরকারি উদ্যোগে নিরাপদ পানির কোনো ব্যবস্থা করা হয়নি।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চিকিৎসক এবং ওষুধশূন্য। পরিবার কল্যাণ পরিদর্শিকার মৌখিক পরামর্শ দিয়েই চলছে উপজেলার ৯টির মধ্যে আটটি স্বাস্থ্যসেবা। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন চরাঞ্চলের হতদরিদ্র মানুষ।
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ‘মূল হোতা’ কে বা কারা, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে তুমুল আলোচনা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফেসবুকে পরপর দুটি পোস্ট করেন হাদির ভাই ওমর বিন হাদি। যেটি ঘিরে আরও তুঙ্গে উঠেছে তর্ক–বিতর্ক!
২ ঘণ্টা আগে