
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে গতকাল শনিবার দুপুরে এক শিশুকে (২) চুরি করা হয়েছিল। পরে শিশুর স্বজনদের কাছে মোবাইল ফোনে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। গতকাল রাতেই রাজধানীর যাত্রবাড়ী গোলাপবাগ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আজ রোববার শিশুকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রাশিদুল আলম।
এর আগে গতকাল ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার হৃদ্রোগ বিভাগ থেকে চুরি করা শিশু ফোজাইলকে। তার বাবার নাম মাজহারুল ইসলাম ও মায়ের নাম নুসরাত জাহান তাকিয়া। তাঁদের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়।
এসআই রাশেদুল আলম বলেন, গত রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শিশুটিকে উদ্ধার করেন র্যাব সদস্যরা। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান আছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এসআই বলেন, ঘটনার পর রাতে শিশুটির স্বজনদের মোবাইল নম্বরে কল দিয়ে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এরপর মোবাইল ফোন ট্র্যাকিং করে রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুই দিন আগে শিশুটির নানা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের তিনতলায় ভর্তি হন। তাঁদের বাসা খিলক্ষেত নিকুঞ্জ এলাকায়। গতকালও বেলা ১টার দিকে ছেলে ফোজাইলকে নিয়ে হাসপাতালে এসেছিলেন তিনি।
শিশুটির মা আরও জানান, দুপুরে ওয়ার্ডের ভেতর সবাই খাবার খাচ্ছিলেন। ফোজাইল ওয়ার্ডের ভেতরেই ছিল। হঠাৎ তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাৎক্ষণিকভাবে হাসপাতালের নিচে-ওপরে সব জায়গায় খুঁজেও ফোজাইলকে পাওয়া যায়নি। এরপর হাসপাতালের দায়িত্বরত আনসার ও পুলিশের সহযোগিতায় অনেক জায়গায় খোঁজ করা হয়।

মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১৬ মিনিট আগে
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। আগামী ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের একাংশ এটি বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও প্রতিবাদ সভা করেছেন।
২২ মিনিট আগে
খাগড়াছড়ি মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে...
৩৫ মিনিট আগে