
রাষ্ট্রে সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা না গেলে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘বিজ্ঞান ও ইতিহাসের শিক্ষা থেকে আমরা দেখতে পাই, সমতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথই একটি সমাজকে দীর্ঘ মেয়াদে অগ্রগতির দিকে নিয়ে যায়।’
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ইনফরমেশন ইনটিগ্রিটি অ্যান্ড সোশ্যাল কোহেশন ইন বাংলাদেশ: পলিসি, প্ল্যাটফর্ম অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কালেকটিভ অ্যাকশন’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি), জার্মান আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা সংস্থা (জিআইজেড) ও নরওয়ে সরকারের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যম ও তথ্যের জগৎ দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে তথ্যপ্রবাহের সুযোগ যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে নতুন নতুন চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় রাষ্ট্র, গণমাধ্যম, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।’
জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমান সময়ে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি তথ্যের বিশ্বাসযোগ্যতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তথ্য প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের ফলে তথ্যের পরিসর যেমন বিস্তৃত হচ্ছে, তেমনি ভুল তথ্য, অপ তথ্য ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলাও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘এসব বিষয়ে কার্যকর সমাধান খুঁজে বের করতে আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। একই সঙ্গে বাংলাদেশের বাস্তবতা ও প্রয়োজনের আলোকে নিজস্ব সক্ষমতা গড়ে তুলতে হবে।’

রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে হেরোইন, বিদেশি পিস্তল ও গুলিসহ মো. রনি ভূঁইয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
১ মিনিট আগে
গোপালগঞ্জের বৌলতলী এলাকায় ট্রাক ও সোনালী পরিবহনের একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে খোকন মিয়া (৪০) নামের এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বড়কাশিয়া এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্
৯ মিনিট আগে
রাজনগর উপজেলার কৃষক জাকির ইসলাম বলেন, বাড়ির পাশে সেচ মেশিনের মাধ্যমে পানি দিয়ে আমনের চারা রোপণ করেছি। দুই সপ্তাহ ধরে আকাশে বৃষ্টির ভাব থাকলেও বৃষ্টি হচ্ছে না।
১২ মিনিট আগে