
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান (৫২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আজ শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর প্রথম জানাজা হয়। সেখান থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নগরডালা ইউনিয়নে হামলাখোলা গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
শহীদ মিনারে জানাজায় ইমামতি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া তারেকুল ইসলাম (তারেক রেজা)। গতকাল রাত ১২টার দিকে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তারেক উল্লেখ করেন, ‘আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের সংখ্যা বড় হলো। আমাদেরকে ছেড়ে চলে গেলেন অবসরপ্রাপ্ত নৌসেনা মনিরুজ্জামান ভাই। বড় ইনজুরি ছিল না।’
স্ট্যাটাসে তারেক আরও উল্লেখ করেন, ‘হাতে ও পায়ে ছররা গুলির আঘাত ছিল। হসপিটাল থেকে রিলিজও পেয়ে গিয়েছিলেন। কিন্তু আগে থেকেই তিনি কিডনি ড্যামেজের রোগী ছিলেন। এ অবস্থায়ও তিনি আমাদের আন্দোলনের সহযোদ্ধা হন। ঢাকা সিএমএইচে নেফ্রোলজি বিভাগে ভর্তি থেকে নিয়মিত ডায়ালাইসিস করাতেন। কিন্তু হঠাৎ করে গত পরশু ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। জরুরি ভিত্তিতে তাঁকে সিএমএইচের এইচডিউতে নেওয়া হয়। একটু আগে ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’
শহীদ মিনারে জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অবস্থিত দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে ৫২টি অনুমোদিত পদের ৪২টিই শূন্য। সবচেয়ে বড় সংকট হলো খামারটি প্রতিষ্ঠার ৪২ বছরেও ভেটেরিনারি সার্জনের কোনো পদ সৃষ্টি হয়নি। এতে খামারের মহিষের স্বাস্থ্যসেবা ও জরুরি চিকিৎসা ঝুঁকির মুখে রয়েছে।
৪ ঘণ্টা আগে
একসময় সন্ধ্যা নামলে যে সড়কে থেমে যেত মানুষের চলাচল। ডাকাত ও ছিনতাইকারীদের ভয়ে অন্ধকার নামার আগেই দোকানপাট গুটিয়ে ফেলতেন ব্যবসায়ীরা। পথচারীদের জিম্মি করে সর্বস্ব কেড়ে নেওয়ার ঘটনা ছিল নিয়মিত। সেই সড়কের ভাতার মারি রেলক্রসিং এলাকায় তৈরি হচ্ছে উচ্চশিক্ষার নতুন ঠিকানা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।
৪ ঘণ্টা আগে
গাইবান্ধা সদর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে গিদারী ইউনিয়নের ‘কিশামত ফলিয়া ফারাজি পাড়া জামে মসজিদ মেরামত’ প্রকল্পে দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এই টাকার মধ্যে মসজিদ কমিটি পেয়েছে মাত্র ৪০ হাজার টাকা। বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
নাটোরের বড়াইগ্রামে সরকারি খাদ্যগুদামে গত ৩১ আগস্ট শেষ হয়েছে চলতি মৌসুমের সরকারি গম সংগ্রহ অভিযান। কিন্তু পুরো ক্রয় মৌসুমে এক ছটাকও গম সংগ্রহ করতে পারেনি খাদ্য বিভাগ। এতে স্বল্প আয়ে চলা মানুষের কাছে কম দামে চাল ও আটার মতো খাবার পৌঁছে দেওয়া ওএমএস (খোলাবাজারে বিক্রি) কার্যক্রম নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে