
রাজধানীর মোহাম্মদপুরে আদাবর থানা এলাকায় এক বাস মালিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. স্বপন। তিনি ঢাকার মোহাম্মদপুর থেকে উত্তরা রুটে চলাচল করা ভূইয়া পরিবহনের একটি বাসের মালিক। তিনি মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার তিনটি মেয়ে রয়েছে।
ঘটনার বিষয়ে ডিএমপির আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপন নামের একজনকে কুপিয়ে হত্যার খবর পেয়েছি। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। পরিবারের অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত স্বপনের বাসটির চালক সোহেল গাড়ির একটি চাকা বিক্রি করে দিয়েছে। এই বিষয় নিয়ে স্বপনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সন্ধ্যায় শিয়া মসজিদ এলাকায় স্বপনকে কুপিয়ে জখম করে সোহেল। আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের রাউজানে থামছে না খুনের মিছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৮ আগস্ট শ্রমিক লীগ নেতা আবদুল মান্নান হত্যার মধ্য দিয়ে শুরু হওয়া এই রক্তপাত দুই বছরেও থামেনি। একের পর এক রাজনৈতিক বিরোধ, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সন্ত্রাসের বলি হয়েছেন ২৭ জন। তাঁদের ২০ জনই রাজনৈতিক কারণে লাশ হয়েছেন।
১ ঘণ্টা আগে
মেট্রোরেলের নিয়ন্ত্রণ নিয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) মধ্যে আবার রশি টানাটানি চলছে। মেট্রোরেল পরিষেবাকে ‘অত্যাবশ্যক পরিষেবা’ ঘোষণার জন্য মেট্রোরেল আইন, ২০১৫ সংশোধনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ডিএমটিসিএলের প্রস্তাব ঘিরে এবারের....
২ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে