নরসিংদীর রায়পুরায় প্রশাসনের অনুমতি ছাড়া বিদ্যালয়ের পাঠদান বন্ধ করে মাঠে পশুর হাট বসানো হয়। খবর পেয়ে প্রশাসনের লোকজন এসে হাট বন্ধ করে দেয় এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন-ওই এলাকার তানভীর (২৫) ও হৃদয় (২২)।
আজ বুধবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, স্কুলটিতে সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠদান কার্যক্রম চলে। ঈদ সামনে রেখে আজ স্কুল মাঠে পশুর হাট বসানো হয়। এর আগে দুপুর ১টার দিকে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের ছুটি দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুল ছুটি ও মাঠে পশুর হাটের ব্যাপারে জানতে প্রধান শিক্ষক আজহারুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালগীর আলম বলেন, স্কুলের নিয়মিত পাঠদান আজ চালু রয়েছে। বিদ্যালয় চলাকালীন সময়ে মাঠে কোনো পশুর হাট বসতে পারে না। এরপরও যদি সরকার পশুর হাটের জন্য লিজ (ইজারা) দেয় তাহলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটু সেক্রিফাইস করতেই পারে। তবে এমনিতে হঠাৎ করে স্কুল মাঠে পশুর হাট বসানোর কোনো নিয়ম নাই। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুল মাঠে একটা গরু ঢোকানোর কাহারও সাধ্য নাই। তাহলে উনি আইনগত সমস্যায় পড়ে যাবেন। বিষয়টি দেখছি।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী মোবাইলে বলেন, প্রতি বছরই ঈদে একদিন পশুর হাট বসে। এখানে শুধু মাত্র স্কুলের মাঠ ব্যবহারের জন্য স্কুলের সভাপতির অনুমতি নিলেই হয়। কিন্তু এবার ইউএনও বলেছেন ডিসির কাছ থেকে অস্থায়ী বাজারের জন্য আবেদন লাগবে। এটা তারা জানতেন না। এরপরও আবেদন করেছি কিন্তু মেয়াদ শেষ হওয়ার কারণে অনুমতি পাইনি। যেহেতু মাইকিং করা হয়েছে তাই ক্রেতা বিক্রেতা এসেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো শফিকুল ইসলাম বলেন, অবৈধ হাট থেকে অবৈধ ইজারার রশিদ কাটা অবস্থায় দুইজনকে আটক করি। পরে হাট বন্ধে নির্দেশনা দিয়ে এসেছি। সরকারি বিধি ভঙ্গের অভিযোগে ১৮৮ ধারায় অভিযুক্ত করে দুই জনকে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে